Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

বেবী নাজনীন, জয়া আহসান ও ফাহিম আহমেদ পাচ্ছেন পুরস্কার

বেবি নাজনীন, জয়া আহসান ও ফাহিম আহমেদ | ছবি: ফেসবুক

২৮ ডিসেম্বর ঢাকা শেরাটন হোটেলে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আয়োজিত পুরস্কার বিতরণীর মঞ্চে বিশেষ সম্মাননা পাচ্ছেন বেবী নাজনীন, জয়া আহসান ও ফাহিম আহমেদ।

সংগীতে অবদানের জন্য কণ্ঠশিল্পী বেবী নাজনীন, চলচ্চিত্রে অভিনেত্রী জয়া আহসান এবং সাংবাদিকতায় যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ এই সম্মাননা পাচ্ছেন। আজীবন সম্মাননা পাচ্ছেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিক রেহমান।

 ২০২৩ সালে চলচ্চিত্র, সংগীত, টেলিভিশন ও ওটিটিতে পারফরম্যান্সের ভিত্তিতে শিল্পীদের হাতে তুলে দেওয়া হবে ‘সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৩। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ সম্মাননা দেওয়া হবে বেবী নাজনীন, জয়া আহসান ও ফাহিম আহমেদকে।

এ বিষয়ে বেবী নাজনীন বলেন, ‘সম্মাননা প্রাপ্তি যেকোনো শিল্পীর জন্য গর্বের, আনন্দের। আমরা কোনো প্রতিবন্ধকতা চাই না। আমাদের প্রত্যাশা, শিল্পীদের শিল্পী হিসেবে মূল্যায়ন করা হোক, সম্মানিত করা হোক। সিজেএফবিকে ধন্যবাদ আমাকে সম্মানিত করায়।

জয়া আহসান বলেন, ‘শিল্পের মূল্যায়নে যেকোনো প্রাপ্তি শিল্পীকে অনুপ্রাণিত করে, সম্মানিত করে। আমারও ভালো লাগছে। ধন্যবাদ সিজেএফবিকে।

ফাহিম আহমেদ বলেন, ‘সাংবাদিক হিসেবে সাংবাদিকদের কাছ থেকে পাওয়া এই সম্মাননা আমার জন্য গর্ব ও আনন্দের।

উল্লেখ্য, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন সিজেএফবি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। প্রতিষ্ঠার পর থেকে নানা কার্যক্রমের পাশাপাশি প্রতিবছর শিল্পীদের কর্মমূল্যায়নের ভিত্তিতে অ্যাওয়ার্ড দেয় এই সংগঠনটি। যা সাংবাদিকদের মধ্যে কর্মস্পৃহা জাগাতে সাহায্য করে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share