Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

যে সব হলে আসছে ‘প্রিয় মালতী’

মেহজাবীন চৌধুরী | ছবি: ফেসবুক

বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে অবশেষে আগামীকাল অর্থাৎ ২০ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীন চৌধুরীর সিনেমা ‘প্রিয় মালতী’। দেশের কোন ২০টি প্রেক্ষাগৃহে দেখা যাবে অভিনেত্রী মেহজাবীনকে?

ফ্রেম পার সেকেন্ডের কর্ণধার ও ‘প্রিয় মালতী’ সিনেমার প্রযোজক হাবিবুর রহমান তারেক গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এখন পর্যন্ত আমরা ২০টি হল চূড়ান্ত করেছি। এরমধ্যে আরও কয়েকজন যোগাযোগ করেছেন, সংখ্যা বাড়লে সেটি আমরা তৎক্ষণাৎ জানিয়ে দেব।’

রাজধানী ঢাকার হলগুলোর মধ্যে রয়েছে- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, পান্থপথ), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ধানমন্ডি), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার), সনি স্কয়ার (মিরপুর ১), স্টার সিনেপ্লেক্স (বিজয় সরণি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী সিনেমা, লায়ন সিনেমা (জিনজিরা), আনন্দ সিনেমা (ফার্মগেট), বিজিবি সিনেমা (আজিমপুর)।

ঢাকার বাইরের হলগুলোর মধ্যে রয়েছে- সিনেস্কোপ সিনেমা (নারায়ণগঞ্জ), স্টার সিনেপ্লেক্স (বালি অর্কিড, চট্টগ্রাম), সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট), গ্র্যান্ড রিভিউ মুভি থিয়েটার (রাজশাহী), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), মর্ডান সিনেমা (দিনাজপুর), মম ইন সিনেমা (বগুড়া), বনলতা সিনেমা (ফরিদপুর), স্বপ্নীল সিনেপ্লেক্সে (কুষ্টিয়া)।

উল্লেখ্য, ‘প্রিয় মালতী’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সমু চৌধুরী, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, মোমেনা চৌধুরী, রিজভী রিজু, শাহজাহান সম্রাট ও আনিসুল হক বরুণ প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে
0
Share