Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

‘গানবাংলা’ দখলের অভিযোগে তাপসের বিরুদ্ধে মামলা

কৌশিক হোসেন তাপস-ফারজানা মুন্নী | ছবি: ফেসবুক

বেসরকারি সঙ্গীত ভিত্তিক চ্যানেল ‘গান বাংলা’র মালিকানা দখলের অভিযোগে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ফারজানা মুন্নীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গত ২৫ নভেম্বর ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম ছানাউল্ল্যাহর আদালতে সৈয়দ শামস উদ্দিন আহমেদ মামলার আবেদন করেন।

Gaan Bangla Studio | ছবি: ফেসবুক

আবেদনটি আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহণ করতে বিচারক গুলশান থানার ওসিকে নির্দেশ দেন বলে জানা গেছে। গুলশান থানার এসআই মোক্তার জানান, সৈয়দ শামস উদ্দিন আহমেদ বাদী হয়ে এ মামলাটি করেন। মামলায় অন্যান্য আসামিরা হলেন- রবি শংকর মৈত্রী, এম আমানুল্লাহ খান (চঞ্চল খান), সৈয়দ নাবিল আশরাফসহ অজ্ঞাতনামা আরও ৪ জন।

গত ৩ ডিসেম্বর অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে আদালতে পাঠানো হয়। ওইদিন শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শরীফুর রহমান মামলাটি তদন্ত করে আগামী ১ জানুয়ারি প্রতিবেদন দেওয়ার সময় ঠিক করে দেন।

মামলাটি এখন তদন্তাধীন আছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানা গেছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share