Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ৬, ২০২৬

চলে গেলেন ‘লাল পাহাড়ির দ্যাশে যা’ গানের স্রষ্টা

অরুণ চক্রবর্তী | ছবি: হিন্দুস্তান টাইমস

২২ নভেম্বর দিবাগত রাতে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘লাল পাহাড়ির দেশে যা’ গানের স্রষ্টা অরুণ চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

শিল্পীর পারিবারিক বন্ধু সপ্তর্ষি রায়বর্ধন তার মৃ’ত্যুর বিষয়টি নিশ্চিত করে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘শারীরিকভাবে সুস্থ ছিলেন তিনি। শুক্রবার কলকাতার মোহরকুঞ্জে জঙ্গলমহল অনুষ্ঠানেও যোগ দেন। সেখান থেকেই কিছুটা ঠান্ডা লেগেছিল। পরে হুগলিতে চুঁচুড়ার ফার্ম সাইড রোডের বাড়িতে মারা যান তিনি।

চুঁচুড়া রবীন্দ্র ভবনে অরুণ চক্রবর্তীকে  শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সকলে | ছবি: হিন্দুস্তান টাইমস

তিনি আরও জানান, ‘প্রয়াত অরুণ চক্রবর্তীর মরদেহ বাড়ি থেকে চুঁচুড়া রবীন্দ্র ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে মুক্তমঞ্চে রাখা হয়। সেখানে গিয়েই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে। পরে শ্যামবাবুর ঘাটে কবির শেষকৃত্য সম্পন্ন হয়েছে।’

 কবির পুত্রবধূ সুদেষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, ‘করোনার পর থেকেই তার ফুসফুসে সমস্যা ছিল।’

ছোট বেলা থেকেই লিখতে, পড়তে ও বলতে ভালোবাসতেন পেশায় সিভিল ইঞ্জিনিয়ার অরুণ চক্রবর্তী। তাকে পরিচিতি ও খ্যাতি এনে দিয়েছিল ‘লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা’। যেটি প্রথমে কবিতা থাকলেও পরে গান হয়ে দুই বাংলার সংগীতানুরাগীদের মুখে মুখে ফিরেছে। বাংলার লোকসংস্কৃতি নিয়ে চর্চা করতেন অরুণ। ঘুরতেন পাহাড়, জঙ্গল ও আদিবাসী এলাকায়। ‘লাল পাহাড়ের’ সুরেই অমর হয়ে থাকবেন কবি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।…
'দম' সিনেমার বাস্তব ঘটনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি নির্মাতা-প্রযোজকদের

সিনেমা হল চালু রাখার দাবি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তৃতীয় সপ্তাহে এসেও বেশ জমজমাটভাবে চলছে। তবে এই…
মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি
0
Share