Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

শাকিব খানকে টপকে গেল টিকটকের আরোহী মিম!

আরোহী মিম ও শাকিব খান (কোলাজ করা) | ছবি: ইনস্টাগ্রাম

ঢালিউড মেগাস্টার শাকিব খান মানেই সুপারহিট। কিন্তু বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ের ‘মুভিজ’ বিভাগে শাকিব খানের ‘দরদ’ সিনেমাকে পেছনে ফেলেছে টিকটকার আরোহী মিমের ‘ইন্দ্রজাল’! সম্প্রতি প্রকাশ্যে এসেছে বাংলাদেশ থেকে ট্রেন্ডিংয়ে থাকা সিনেমার ট্রেইলার গুলোর তালিকা। চলুন দেখে নেওয়া যাক, এই তালিকায় কে রয়েছেন এগিয়ে —

‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমার পোস্টার | ছবি: আইএমডিবি

আনিস বাজমি পরিচালিত ‘ভুল ভুলাইয়া’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমার ট্রেলার। কলকাতার প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমা রয়েছে বর্তমানে দর্শকের পছন্দের তালিকার শীর্ষে। ‘রুহবাবা’ চরিত্রে কার্তিকের সঙ্গে ছবির বড় আকর্ষণ দুই মঞ্জুলিকা, বিদ্যা বালান ও মাধুরী দীক্ষিত।

‘সিংহাম অ্যাগেইন’ সিনেমার পোস্টার | ছবি: আইএমডিবি

এই তালিকার দুই নম্বরেও রয়েছে একটি হিন্দি সিনেমা, রোহিত শেট্টি পরিচালিত ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজির ‘সিংহাম এগেইন’। রোহিত শেঠির তারকাবহুল এ ছবিতে দেখা যাবে অজয় দেবগন, কারিনা কাপুর খান, অর্জুন কাপুর ও রণবীর কাপুরকে। তবে এই সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ ‘লেডি সিংহাম’ রূপে দীপিকা পাড়ুকোনের উপস্থিতি।  

‘ইন্দ্রজাল’ ওয়েব ফিল্মের পোস্টার | ছবি: বঙ্গ

তালিকার তিনে রয়েছে বাংলাদেশের কনটেন্ট, বঙ্গ অরিজিনাল ‘ইন্দ্রজাল’ ওয়েবফিল্মের ট্রেলার। হায়দার ও তার বন্ধুরা ইরার প্রভাবশালী পরিবারের সমকক্ষ হতে এটিএম বুথ লুটের পরিকল্পনা করে। কিন্তু ইরার সঙ্গে পালানোর সিদ্ধান্ত নিতেই বন্ধুরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। ইরা ও হায়দারের প্রেমের শেষ পরিণতি কী হবে? এই কনটেন্ট পরিচালনা করেছেন রাজ বিশ্বাস। অভিনয় করেছেন আরোহী মিম ও নির্জন নাহুয়েল। এটি ২৫ অক্টোবর মুক্তি পেয়েছে।

শাকিব খান ও সোনাল চৌহান | ছবি: ফেসবুক

এখানেই নিজের ক্যারিয়ারে দারুণ এক নজির গড়েছে মিম। কারণ এই তালিকায় চতুর্থ নম্বরে রয়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত তার প্রথম প্যান এশিয়ান সিনেমা ‘দরদ’। অনন্য মামুন পরিচালিত এই সিনেমা প্রেক্ষাগৃহে আসছে আগামী ১৫ নভেম্বর। ছবিতে শাকিব ছাড়াও আছেন সোনাল চৌহান ও পায়েল সরকার।

আর এই তালিকায় পাঁচ নম্বর স্থানটি দখল করেছেন তামিল ‘ইমোজি’ সিরিজের বাংলা ডাব সংস্করণের ট্রেলার। যেখানে অভিনয় করেছেন মাহাত রঘুবেন্দ্র, দেবিকা সতীশসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

গ্রেপ্তারি পরোয়ানা পর্দায় যে অন্যায় অবিচারের বড় সৈনিক বাস্তবে সেই আসল প্রতিবাদী নায়ক। এই প্রতিবাদী নায়কের…
অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে

নারী ক্রিকেটারদের জন্য আইসিসির উদ্যোগে মুগ্ধ দীপিকা পাড়ুকোন

আইসিসির প্রশংসায় দীপিকা নারী ক্রিকেটারদের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন মাতৃত্বকালীন…
নারী ক্রিকেটারদের জন্য আইসিসির উদ্যোগে মুগ্ধ দীপিকা পাড়ুকোন

মাইকেল জ্যাকসনের শ্রদ্ধায় ওয়ারফেইজের বিশেষ কনসার্ট

‘মাইকেল জ্যাকসন ট্রিবিউট’ দুনিয়াজুড়ে চলছে পপসম্রাট মাইকেল জ্যাকসন বন্দনা। সম্প্রতি তাঁকে নিয়ে নির্মিত…
মাইকেল জ্যাকসনের শ্রদ্ধায়
0
Share