Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ৮, ২০২৬

নিজেই নিজেকে বিয়ে করলেন ব্রিটনি!

পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স | ছবি: ইনস্টাগ্রাম

২০২৩ সালে শ্যাম আসগারির সাথে বিচ্ছদের খবর পুরনো না হতেই অদ্ভুত এক খবর দিলেন মার্কিন পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। না, নতুন প্রেমে পড়েন নি বরং এবার নিজেই নিজেকে বিয়েছে করেছেন তিনি।

সম্প্রতি নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছোট্ট একটি ভিডিও শেয়ার করেন ব্রিটনি। সেখানে বিয়ের গাউন আর মাথায় ওড়না পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে। আর ক্যাপশনে গায়িকা লিখেছেন, ‘যেদিন নিজেকে বিয়ে করেছিলাম আমি।’

সেখানে ব্রিটনি আরও লিখেছেন, ‘বিষয়টি বিব্রতকর বা অযাচিত মনে হতে পারে। কিন্তু এটি ফিরে দেখার কারণ হচ্ছে, আমি মনে করি এটি আমার করা সবচেয়ে আলোকিত কাজের মধ্যে অন্যতম একটি।’

ব্রিটনি স্পিয়ার্সের ইনস্টাগ্রাম পোস্ট

বরাবরই বাবা জেমি স্পিয়ার্সের বিধি-নিষেধের বেড়াজাল থেকে বেড়িয়ে আসতে মরিয়া ব্রিটনি স্পিয়ার্স ২০২২ সালে বেশ বিপ্লবী এক কাণ্ড করে তাক লাগিয়ে দেন তার ভক্তদের। ইরানি মুসলিম যুবক শ্যাম আসগারিকে বিয়ে করেন ব্রিটনি। বাবার রক্ষণশীলতা থেকে মুক্ত হওয়ার সাত মাস পর সেই তথ্য প্রকাশ্যে আনেন এই মার্কিন গায়িকা। যদিও সেই বিয়ে বেশিদিন টিকেনি, বিয়ের বছরখানেক পর, অর্থাৎ ২০২৩ সালের সেপ্টেম্বরে আলাদা হয়ে যান শ্যাম-ব্রিটনি যুগল।

হলিউড পাড়ায় জোর গুঞ্জনে শোনা যাচ্ছিলো, বিচ্ছেদের পর থেকেই মানসিক অসুস্থতায় ভুগছেন ব্রিটনি। তাই অনেকের ধারণা নিজেকে বিয়ে করার বিষয়টি মানসিক অসুস্থতা থেকেই এসেছে তার। অনেকে আবার বলছেন, অভিনেতা শ্যামের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার ফলেই এমন কাণ্ড ঘটিয়েছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

গুলিবিদ্ধ র‍্যাপার অফসেটের অবস্থা স্থিতিশীল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট। সোমবার ৬…
ফ্লোরিডায় গুলিবিদ্ধ হলেন র‍্যাপার অফসেট

ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ

দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর অভিনব প্রতিবাদ সবাইকে চমকে দিয়েছে।…
ইরানের দামাভান্দ বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় শিল্পীর

আমির খান কতগুলো নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন ?  

আমির খান তারকাদের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। এবার ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের পালা। আমির…
আমির খান কতগুলো নারীর সাথে

এবার অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’

অস্ট্রিয়ার ভিয়েনায় ‘দেলুপি’ নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার অস্ট্রিয়ার…
ভিয়েনায় বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’
0
Share