Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

বিচ্ছেদের গুঞ্জনের মাঝে ঐশ্বরিয়ার ‘সুখবর’

ঐশ্বরিয়া রাই । ছবি: নিউজ ১৮

বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের বিবাহবিচ্ছেদের গুঞ্জন বর্তমানে টক অফ দ্য টাউন। গুঞ্জনটি নিয়ে নানান জল্পনা-কল্পনার মাঝেই বড় একটি সুখবর পেলেন বচ্চন বধু।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার তথ্যানুযায়ী, বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেত্রীর তকমা পেয়েছেন ঐশ্বরিয়া রায়। সম্প্রতি এমন খবরই সামনে এসেছে। বিষয়টি নিয়ে অভিনেত্রীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য শোনা না গেলেও এই খবর শুনে অভিনেত্রীর অনুরাগীরা খুবই আনন্দিত। ফলশ্রুতিতে এ বিশ্বসুন্দরীর অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছেন তাকে।

জানা গেছে, বিনোদন জগতের সবচেয়ে ধনী নায়িকা হিসেবে তালিকার শীর্ষে আছেন জুহি চাওলা। জুহির মোট সম্পত্তির পরিমাণ ৪৬০০ কোটি রুপি। আর তার পরেই দ্বিতীয় স্থানে আছেন ঐশ্বরিয়া। তিনি হলেন ৮৫০ কোটি রুপির মালিক। ঐশ্বরিয়ার পর তৃতীয় স্থানে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। এ নায়িকা তার ব্র্যান্ড, প্রযোজনা সংস্থা এবং হলিউড প্রযোজনার জন্য ৬৫০ কোটি সম্পদের মালিক।

ধনী নায়িকাদের তালিকাটিতে শীর্ষ পাঁচে আরো আছেন দীপিকা পাড়ুকোন ও আলিয়া ভাট। তারা দুজনেই অভিনেত্রীর পাশাপাশি সফলভাবে যার যার ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি

অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি দিয়েছেন বিজেপি সমর্থকরা

বিধানসভার নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচন। এবারের নির্বাচন চলছে দুই দফায়। গত ২৩ এপ্রিল…
অভিনেত্রী রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি
0
Share