Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ২৯, ২০২৬

দ্বন্দ্ব শেষ, এক হচ্ছেন রাফি-দীঘি

নির্মাতা রায়হান রাফি ও পড়েছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি | ছবি: ফেসবুক

ফিটনেস না থাকায় পরিচালক রায়হান রাফির সিনেমা ‘সুড়ঙ্গ’ থেকে বাদ পড়েছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তবে অতীতে না থাকলেও রাফির বর্তমান পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন দীঘি। সম্প্রতি গণমাধ্যমকে এই কথাই জানিয়েছেন নির্মাতা।

প্রায় দুই বছর আগে ফিটনেস নিয়ে সমালোচনার কারণে পরিচালক রাফির সিনেমা থেকে বাদ পড়েন দীঘি। সিনেমা থেকে বাদ পড়ায় মন খারাপের কারণ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন অভিনেত্রী। ওই স্ট্যাটাসের প্রতিক্রিয়া জানিয়ে তখন দীঘিকে নিয়ে মন্তব্য করেন রাফি। তিনি বলেন, সে স্লিম না, আনফিট। আর ও যেগুলো করে সেগুলো নিয়ে সিনেমা বানাতে পারব না। টিকটক করে আলোচনায় থাকা যায় না।

তবে সে মান-অভিমান ভুলে এবার একসঙ্গে কাজ করতে চলেছেন আলোচিত এ জুটি। চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টে রাফির পরিচালনায় দেখা যেতে পারে দীঘিকে। এ বিষয়ে চরকির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এ বিষয়ে এখনও কিছু জানতে পারেননি। কারণ অভিনয়শিল্পীদের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়ার বেশকিছুটা সময় পর তারা বিষয়টি অফিশিয়ালি জানতে পারেন।

‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টে দীঘি অভিনয় করছেন কিনা সে বিষয়ে রাফির সঙ্গে যোগাযোগ করা হলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে নির্মাতা বলেছেন, ‘হ্যাঁ, দীঘির সঙ্গে একটা সিরিজে অভিনয়ের বিষয়ে কথা হয়েছে। ওই সিরিজে জাহিদ হাসানও থাকবেন আশা করি। তবে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। তাই এখনও শিওর হয়ে কিছু বলা যাচ্ছে না। এজন্য আমার কিছুটা সময় প্রয়োজন। সবার সঙ্গে সময় মিললেই গণমাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেব।’

এদিকে, রাফিকে নিয়েও বেশ পজিটিভ মুডে আছেন অভিনেত্রী দীঘি। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই রাফির সঙ্গে দীঘির কাজ পর্দায় উপভোগ করার সুযোগ পাবেন দর্শকরা।   

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’ ওপেনিংয়ে বিশ্বরেকর্ড গড়েছে

প্রজেক্ট হেইল মেরি ২০২৬ সালের ৯ মার্চ লন্ডনে জাঁকজমক প্রিমিয়ারের মাধ্যমে যাত্রা শুরু করে ‘প্রজেক্ট হেইল মেরি’।…
সিনেমা ‘প্রজেক্ট হেইল মেরি’ ওপেনিংয়ে বিশ্বরেকর্ড গড়েছে

‘বনলতা এক্সপ্রেস’ ২ কোটি আয় করলো আট দিনেই

বনলতা এক্সপ্রেস ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দারুণ আলোচনায় রয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’…
'বনলতা এক্সপ্রেস' ২ কোটি

শাকিবের ‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই যে চমক দেখাবেন

‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের সিনেমা ‘প্রিন্স:…
শাকিবের ‘রকস্টার’ সিনেমায় পান্থ কানাই

নারী কিসে আটকায়?

রাক্ষস সিনেমা ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে। তাঁর মধ্যে অন্যতম সিনেমা হল…
নারী কিসে আটকায়?
0
Share