Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

বাণী- ফাওয়াদে মিলছে ভারত- পাকিস্তান?

বাণী কাপুর ও ফাওয়াদ খান | ছবি: গুগল

২০১৬ সাল থেকে বলিউডের সিনেমায় আর দেখা যায় না পাকিস্তানি শিল্পীদের। পাকিস্তানেও নিষিদ্ধ আছে ভারতীয় সিনেমা। তবে এবার পরিবর্তন আসতে দেখা যাচ্ছে। কেননা, ভারতের নায়িকা বাণী কাপুর ও পাকিস্তানের নায়ক ফাওয়াদ খানকে নিয়ে এবার তৈরি হচ্ছে সিনেমা!

মার্কিন গণমাধ্যম ভ্যারাইটির তথ্যানুযায়ী, বাণী ও ফাওয়াদকে দেখা যাবে রোমান্টিক কমেডি ঘরানার ‘আবির গুলাল’ নামের সিনেমায়। আরতি এস বাগদি পরিচালিত এ ছবিটির শুটিং হয়েছে লন্ডন ও এর আশপাশে।

‘আবির গুলাল’ নিয়ে বাগদি জানিয়েছেন, ‘সিনেমাটিতে দুজনের একটি জার্নি তুলে ধরা হয়েছে, যা না বুঝেই একজন আরেকজনকে সেরে উঠতে সাহায্য করে। এগিয়ে যায় অপ্রত্যাশিত এক পরিণতির দিকে।’

বাণী কাপুর ও ফাওয়াদ খান | ছবি: গুগল

প্রসঙ্গত, ফাওয়াদ খানকে এর আগে দেখা গেছে ‘খুবসুরত’, ‘কাপুর অ্যান্ড সন্স’-এর মতে বলিউডের সিনেমায়। এদিকে পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘দ্য লিজেন্ড অব মওলা জাঠা’, যেখানে অভিনয় করেছেন ফাওয়াদ। সম্প্রতি ভারতে মুক্তি পাওয়ার কথা ছিল এ ছবিটির। তবে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের আপত্তিতে তা আর ভারতে মুক্তি দেওয়া সম্ভব হয়নি।

এবার দেখার পালা ‘আবির গুলাল’ সিনেমার মাধ্যমে কি ভারত- পাকিস্তানের বিনোদন জগতকে আবারও এক করা সম্ভব হয় কিনা!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু

কানাই দাস বাউলকে শেষ গান শোনাতে পারলেন না ‘রইদ’ নির্মাতা সুমন   

কানাই দাস বাউল উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বাউল কানাই দাস গত ১৮ এপ্রিল মারা গেছেন। মানবতাবাদী ও…
কানাই দাস বাউল
0
Share