Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

নিজেকে ‘ছাগল’ বললেন মাহিয়া মাহি

মাহিয়া মাহি | ছবি: ফেসবুক

সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যজনক স্ট্যাটাস পোস্ট করে ভক্ত ও অনুরাগীদের চমকে দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নতুন স্ট্যাটাসে অভিনেত্রী নিজেকে ‘ছাগল’ বলে উল্লেখ করেছেন।

মূলত স্বামীর সাথে বিচ্ছেদের পর থেকে ছেলে ফারিশকে নিয়েই সময় কাটে মাহির। নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ না হলেও নতুন উদ্যমে মডেলিংয়ের কাজে ফিরেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব ভূমিকা দেখা যায় তার। এরই ধারাবাহিকতায় নতুন নতুন ভিডিও ও স্ট্যাটাস পোস্ট করে থাকেন তিনি। তবে ৫ অক্টোবর রাতে হঠাৎ-ই একটি রহস্যজনক স্ট্যাটাস পোস্ট করেছেন অভিনেত্রী।

মাহি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘ফাইনালি আমি বুঝতে পারসি গাইস আমি যে একটা ছাগল এবং এবার আমি মানুষ হবো ইনশাআল্লাহ।’

মাহিয়া মাহির স্ট্যাটাসের স্ক্রিন শট । ছবি: ফেসবুক

কেন নিজেকে ছাগল বললেন মাহি? কেনই বা মানুষ হওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন তিনি? অনুরাগীদের মনে উঁকি দিচ্ছে এমন নানান প্রশ্ন। ফলে মাহির স্ট্যাটাসে মন্তব্যকারীদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

এদিকে সিনেমা ছেড়ে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন মাহি। নির্বাচনে অংশগ্রহণ করে ভোটারদের কাছ থেকে রেড সিগন্যাল পান অভিনেত্রী। বিপুল ভোটে পরাজিত হওয়ার পর আবারও বিনোদন জগতে ফেরার ঘোষণা দেন। নতুন উদ্যমে কাজে আসার ঘোষণা দিলেও রাজনীতির মারপ্যাচে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় অভিনেত্রীকে।

পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে মাহিও কিছুটা বিপাকে পড়েছিলেন। এরপর কিছুদিন ফেসবুকে তেমন সরব দেখা না গেলেও ফের সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন তিনি। মাহিকে সর্বশেষ দেখা গেছে ঢালিউডের সুপারস্টার শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমায়। সেখানে শাকিবের মায়ের ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র, কে জিতবে অস্কার?

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ১৫ মার্চ সোমবার বসছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের আসর।…
বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন
0
Share