Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জুন ১, ২০২৬

তোফাজ্জল হত্যায় সরব তারকারা

মেহজাবীন চৌধুরী, মৌসুমি হামিদ, আশফাক নিপুণ ও মোস্তফা সরয়ার ফারুকী | ছবি: ফেসবুক

১৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তোফাজ্জল নামে এক ভারসাম্যহীন যুবকের মৃত্যুর ঘটনায় ফুঁসে উঠেছে পুরো দেশ। পাশাপাশি এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়েছেন দেশের শোবিজ অঙ্গনও।  

২০ সেপ্টেম্বর ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী মৌসুমি হামিদ লেখেন, ‘আমি তোফাজ্জেল হত্যার বিচার চাই।‘ এর আগে আরেকটি পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, ‘মুগ্ধ , আবু সাইদ সহ যত ভাই শহীদ হয়েছেন কারো রক্ত এখনও রাজ পথ থেকে শুকায় নাই । আপনারা আর ও একটা ভাতের হোটেল খুলে বসছেন ?যেখানে পেট চুক্তি ভাত খাওয়াইয়া মানুষ পিটায় মারেন!’

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নিজের ফেসবুক হ্যান্ডেলে বলেছেন, ‘আমি আশা করছিলাম, এই নতুন স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে সঙ্গে নতুন দায়িত্বের ব্যাপারটা আমরা উপলব্ধি করব। ১০০ জন মববাজি করতে এলে দুজন হলেও রুখে দাঁড়াবে! ঢাকা আর জাহাঙ্গীরনগরে কি এ রকম চারজন ছিল না, রুখে দাঁড়ানোর? এটা লজ্জার, বেদনার।’

নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের সাথে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী প্রশ্ন করেছেন, ‘গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন?’

সোশ্যাল মিডিয়ায় সবসময় সরব তারকাদের একজন নির্মতা আশফাক নিপুণ। তোফাজ্জল হত্যার ঘটনায় দীর্ঘ এক ফেসবুকে নির্মাতা লিখেছেন, ‘আমি শুধু সেইসব মায়েদের কথা ভাবি। যারা ৯ মাস গর্ভে ধারণ করা থেকে সন্তান জন্ম দিয়ে তার পুরোটা জীবন সেই সন্তানকে লালন পালন করে, বড় করে একদিন জানতে পারেন তার ছেলেকে বা মেয়েকে কেউ মেরে ফেলেছে। কি যায় তাদের ভেতর দিয়ে সেটা ভাবি। তল পাই না। অন্ধকার লাগে সব।’

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ প্রতিবাদ জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘এত কথার দরকার নাই, রাজশাহী, ঢাবি, জাবি, মব জাস্টিসের নাম ধরে যারা মব ভায়োলেন্স করেছে, তাদের বিচার চাই।’

সংগীতশিল্পী আহমেদ হাসান সানি প্রতিবাদ করেছেন অন্যভাবে। তিনি জানিয়ে দিয়েছেন তোফাজ্জল হত্যার কঠিনতম বিচার না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনও পারর্ফরম করবেন না।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বনলতা এক্সপ্রেস বন্ধে মানববন্ধনে রুমিন ফারহানার ক্ষোভ

কেন বনলতা এক্সপ্রেস বন্ধ করা হল প্রশ্ন রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস ছবিটির প্রদর্শনী স্থগিত…
বনলতা এক্সপ্রেস বন্ধে মানববন্ধনে রুমিন ফারহানার ক্ষোভ

দুই যুগ পেরিয়েও দর্শকের প্রথম পছন্দ শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রে ঢাকাই চলচ্চিত্রে অনেকে নায়ক জনপ্রিয়তার শিখরে উঠেও সময়ের সঙ্গে হারিয়ে গেছেন। কিন্তু শাকিব…

বিলাসবহুল উপহার গ্রহণের অভিযোগে বিপাকে জ্যাকলিন ফার্নান্দেজ

প্রতারণা মামলা বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ এর বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় অভিযোগ…

‘আজকাল তেরে মেরে প্যায়ার কে চর্চে’ খ্যাত সুমন কল্যাণপুর এর মৃত্যু

কিংবদন্তি কণ্ঠশিল্পী উপমহাদেশের সংগীতাঙ্গনের কিংবদন্তি কণ্ঠশিল্পী সুমন কল্যাণপুর আর নেই। রোববার মুম্বাইয়ের নিজ…
‘আজকাল তেরে মেরে প্যায়ার কে চর্চে’ খ্যাত সুমন কল্যাণপুর এর মৃত্যু
0
Share