Monday, October 26, 2026

‘কফি উইথ করণ’ বিতর্কে রাশমিকার জবাব – পাশে বিজয়

রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ বিয়ে নিয়ে কথোপকথন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবরকোন্ডা। এবার এ বিষয়ে মুখ খুলেছেন রাশমিকা। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, অনুষ্ঠানে তাঁদের কথোপকথনের কিছু অংশ ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরকে বোঝার জন্য সময় নেওয়াই ছিল তাঁদের আলোচনার মূল বিষয়।

করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে বিয়ে নিয়ে রাশমিকা ও বিজয়ের কথোপকথনের একটি অংশ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে নানা মন্তব্য ও সমালোচনা শুরু হলে ইনস্টাগ্রামে দীর্ঘ বিবৃতি দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন রাশমিকা। একই সঙ্গে তাঁদের পরিবারের সদস্যদের লক্ষ্য করে করা মন্তব্যেরও প্রতিবাদ জানান তিনি।

রাশমিকা বলেন,

সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জবাব দিতে পছন্দ করেন না তিনি। প্রত্যেকের নিজস্ব মতামত প্রকাশের অধিকার রয়েছে বলেও মনে করেন এই অভিনেত্রী। তবে এবার তাঁদের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে তাঁর মনে হয়েছে।

বিয়ের প্রসঙ্গে রাশমিকা জানান, বিমানবন্দরে বসে প্রথম বিজয়ের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, বিজয়কে বিয়েতে রাজি করাতে তাঁকে ১০০ বার বিষয়টি বলতে হয়েছিল। তবে রাশমিকার বক্তব্য অনুযায়ী, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁরা প্রায় এক বছর ধরে বিষয়টি নিয়ে আলোচনা করেন। একে অপরকে ভালোভাবে বোঝার পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।

রাশমিকার মতে, তাঁদের আলোচনার মূল বিষয় ছিল না কে কতবার বিয়ের কথা বলেছেন কিংবা সিদ্ধান্ত নিতে কতটা সময় নিয়েছেন। বরং একসঙ্গে ভবিষ্যৎ গড়ার বিষয়ে তাঁদের পারস্পরিক বোঝাপড়া এবং সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়াই ছিল গুরুত্বপূর্ণ।

নিজেদের ব্যক্তিত্বের পার্থক্য তুলে ধরে রাশমিকা বলেন, তিনি অনেক বিষয় আবেগ দিয়ে বিবেচনা করেন। অন্যদিকে বিজয় সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব দিকগুলো খতিয়ে দেখেন। তাঁর মতে, এই পার্থক্য তাঁদের সম্পর্কে ভারসাম্য তৈরি করেছে। নিজের চাওয়া সম্পর্কে নিশ্চিত থাকলেও বিজয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় প্রয়োজন ছিল বলে জানান তিনি।

বিয়ে নিয়ে নিজের ভাবনা প্রকাশ করতে গিয়ে রাশমিকা বলেন,

বিয়ে কেবল আনুষ্ঠানিক প্রস্তাব কিংবা আংটি পরানোর বিষয় নয়; বরং এটি একসঙ্গে জীবন গড়ে তোলার সিদ্ধান্ত। বিজয়ের প্রতি ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে আবারও তাঁকে বিয়ের প্রস্তাব দিতে পারেন। ১০০ বার বিয়ের কথা বলা যদি ভালোবাসার প্রকাশ হয়, তাহলে তিনি হাজারবারও তা করতে প্রস্তুত বলে মন্তব্য করেন অভিনেত্রী।

বিজয়ের পাশে সুখী রাশমিকা

সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা সমালোচনার জবাবে রাশমিকা আরও বলেন, জীবনের কঠিন সময়ে বিজয় তাঁর পাশে ছিলেন এবং এখনো রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সম্পাদিত ভিডিও কিংবা অন্যের ব্যাখ্যার ভিত্তিতে তাঁদের সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান তিনি। বিয়ের পর নিজেকে সুখী বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।

বিবৃতিতে পরিবারের সদস্যদের নিয়ে করা মন্তব্যেরও সমালোচনা করেন রাশমিকা। তাঁদের সম্পর্কে না জেনে পরিবারের সদস্যদের লক্ষ্য করে মন্তব্য করাকে অনুচিত বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, নারীবাদের অর্থ নারী বা পুরুষের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা নয়; বরং নিজের জীবন বেছে নেওয়া এবং সেই সিদ্ধান্তের দায়িত্ব নেওয়ার স্বাধীনতা নিশ্চিত করা।

এদিকে, এ বিতর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরোক্ষ প্রতিক্রিয়া জানিয়েছেন বিজয় দেবরকোন্ডাও। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি কনটেন্ট নির্মাতা অনিরুদ্ধ নারায়ণমের ‘Those Insta Psychologists Analysing the Show!’ শিরোনামের একটি ব্যঙ্গাত্মক ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে অনুষ্ঠানে বিজয়ের আচরণ বিশ্লেষণ করা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের নিয়ে রসিকতা করা হয়েছে। ভিডিওটি শেয়ার করে বিজয় লেখেন, ‘আঞ্চলিক ভাষায় সাবটাইটেল দরকার।

সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া

Share

Read more

Local News