Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

এবার ওটিটিতে আসছে ‘স্ত্রী-টু’

‘স্ত্রী ২’ পোস্টার | ছবি: আইএমডিবি

ভারতের প্রেক্ষাগৃহে বাজিমাৎ করে এবার খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মে আসতে যাচ্ছে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘স্ত্রী ২’।

ভারতীয় গণমাধ্যম ডেইলি হান্টের খবরে, বহুজাতিক সংস্থা অ্যামাজনের ওটিটি প্ল্যাটফর্ম, ‘অ্যামাজন প্রাইম ভিডিও’ ‘স্ত্রী ২’ সিনেমার স্বত্ব কিনে নিয়েছে। যদিও, ঠিক কবে থেকে অ্যামাজন প্রাইমে ‘স্ত্রী-টু’ দেখা যাবে, তা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, হলে মুক্তির মোটামুটি মাস দুয়েক পর থেকেই, অর্থাৎ সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর মধ্যেই ওটিটিতে এই সিনেমাটি দেখতে পাবেন দর্শকেরা।

এর আগে গত ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘স্ত্রী-টু’। ভয়-সাসপেন্স-হাসিতে ভরপুর নতুন এই সিনেমাটি তার প্রিকোয়েল ‘স্ত্রী’-র ধারাই অব্যাহত রাখা হয়েছে। ফলে দর্শকদের অনুমান, ‘স্ত্রী’-র পদাঙ্ক অনুসরণ করে ‘স্ত্রী-টু’-ও সুপারহিট হবে। ‘স্ত্রী’-র পরিচালক অমর কৌশিকই এই সিকোয়েল পরিচালনা করেছেন। এবং এই ছবিতে আগের সিনেমার মতোই রয়েছেন রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর। ‘স্ত্রী’ সিনেমায় তারা যে চরিত্রে অভিনয় করেছিলেন, ‘স্ত্রী-টু’-তেও পুনরায় তারা সেই চরিত্রেই অভিনয় করছেন।

বক্স অফিসে ১৫ দিন ধরে তাণ্ডব চালিয়েছে সিনেমাটি। মাত্র ১৫ দিনেই সাড়ে চারশো কোটি রুপি ছাড়িয়েছে ‘স্ত্রী ২’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি
0
Share