Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

স্কুলে যা শিখেছি, মাত্র ৪৫ মিনিটেই সব শেষ: অমিতাভ বচ্চন

বলিউড বিগ বি অভিতাভ বচ্চন | ছবি: ইনস্টাগ্রাম

জনপ্রিয় রিয়্যালিটি শো কৌন বনেগা ক্রোড়পতি’র ১৬তম আসরে নিজের অ্যাকাডেমিক ডিগ্রি ও নম্বর নিয়ে মুখ খুলেছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন কিরোরি মাল কলেজ থেকে অনার্স (স্নাতক) করেছিলেন বলিউডের বিগ বি। কেবিসি-১৬’র এক নতুন প্রোমোতে অমিতাভকে বলতে শোনা যায়, ‘বিএসসি ঠিক কী, তা না জেনেবুঝেই আমি বিএসসি করে নিয়েছি। বিজ্ঞানে ভালো নম্বর পেয়েছিলাম, তো ওতেই অ্যাপ্লাই করে দিয়েছিলাম। কলেজে প্রথমদিন লেকচার শুনতে গিয়েই বুঝেছি, অনেক বড় ভুল হয়ে গেছে। ১০ বছর ধরে আমি স্কুলে যা শিখেছি, তা মাত্র ৪৫ মিনিটেই সব শেষ হয়ে যায়। প্রথমবার ফেল করেছিলাম। পরের বার যখন আবার পরীক্ষা দিলাম, তখন অনেক কষ্ট করে ৪২ শতাংশ (নম্বর) পেয়েছিলাম। সে যাত্রায় বেঁচে গিয়েছিলাম।’

প্রসঙ্গত, ‘সাত হিন্দুস্তানি’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করেছিলেন অমিতাভ বচ্চন। ‘জাঞ্জির’, ‘দিওয়ার’, শোলে, ‘ওমর আকবর অ্যান্টনি’ ও ‘ডন’ ছবির মাধ্যমে খ্যাতি অর্জন করেন তিনি। এরপর ‘মহব্বতে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না কেহনা’, ‘ব্ল্যাক’, ‌‘খাকি’, ‘পিকু’, ‘ব্রহ্মাস্ত্র’র মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share