Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ৮, ২০২৬

পর্দায় হাসিনা হতে ‘না’ অপু বিশ্বাসের

অভিনেত্রী অপু বিশ্বাস ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (কোলাজ করা) | ছবি: ফেসবুক

চলতি বছরের জানুয়ারিতে বেশ ঘটা করে পরিচালক সালমান হায়দারের নতুন সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস। মাত্র কয়েকমাসেই চিত্রনায়িকা জানালেন ‘ঐতিহাসিক’ সেই সিনেমায় কাজ করছেন না তিনি।

‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমায় ‘হাসু’ চরিত্রে বিনা সম্মানীতে অভিনয় করতে চেয়েছিলেন অপু বিশ্বাস। ছবির পরিচালক এক রকম জোর করেই ১০০ টাকায় চুক্তিবদ্ধ করেছিলেন তাকে। তবে এখন আর এ সিনেমার সঙ্গে যুক্ত নেই বলে জানিয়েছেন অভিনেত্রী।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে অপু বিশ্বাস জানিয়েছেন, ‘জানুয়ারিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। কিন্তু তার একমাস পরেই প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল পাইনি। তাই ফেব্রুয়ারি মাসেই সিনেমা থেকে সরে দাঁড়াই।’

অভিনেত্রী আরও বলেন, ফেব্রুয়ারি মাসেই প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিই, সিনেমাটিতে অভিনয় আমি করছি না। গণমাধ্যম এ বিষয়টি না জানার কারণে কোনো খবর প্রকাশ হয়নি। জানলে হয়তো আরও আগেই জানতে পারতেন সিনেমাটিতে আমি আর অভিনয় করছি না।’

প্রসঙ্গত, ‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমার গল্প এগিয়ে গেছে বঙ্গবন্ধু পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের জীবনী নিয়ে। সিনেমাটি কবে শুরু হবে এ বিষয়ে সিনেমার পরিচালকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কান চলচ্চিত্র উৎসবে জাপানের তিনটি সিনেমা

জাপানের তিনটি সিনেমা বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরগুলোর একটি কান চলচ্চিত্র উৎসব। এই মর্যাদাপূর্ণ ও…
কান চলচ্চিত্র উৎসবে জাপানের তিনটি সিনেমা

ইসরায়েলের বিরোধিতা করায় ছবি থেকে বাদ পড়েন হলিউড অভিনেত্রী

মেলিসা বারেরা হলিউডের সম্ভাবনাময় তারকাদের একজন ছিলেন মেলিসা বারেরা। স্ক্রিম ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে তরুণ…
হলিউড অভিনেত্রী
0
Share