Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিরল রোগে আক্রান্ত সেলেনা গোমেজ

সেলেনা গোমেজ | ছবি: নিউয়র্ক টাইমস

বেশকিছু দিন ধরেই জোর গুঞ্জন ছিল প্লাস্টিক সার্জারি করিয়ে চেহারায় পরিবর্তন এনেছেন গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ। অবশেষে সেই গুঞ্জনের ইতি টেনে গায়িকা দিলেন নতুন তথ্য। জানালেন প্লাস্টিক সার্জারি নয় বরং বিরল এক রোগে আক্রান্ত তিনি।

২০২৩ সালে একটি ভিডিও তৈরি করেছিলেন কন্টেন্ট ক্রিয়েটর মারিসা। ওই ভিডিও থেকেই প্রথম নজরে আসে সেলেনার চেহারা পাল্টে যাওয়ার বিষয়টি। যা দেখে অনেকে বলাবলি শুরু করেন সার্জারি করেছেন সেলেনা। তবে বিষয়টি নিয়ে তখন মারিসা জানিয়েছিলেন, লুপাস রোগের কারণে সেলেনার শারীরিক পরিবর্তন হয়ে থাকতে পারে।

সম্প্রতি সেই ভাইরাল ভিডিওতে সার্জারি নিয়ে মন্তব্য করেছেন ৩২ বছর বয়সী সেলেনা। তিনি লিখেছেন, ‘সত্যি বলতে, আমি এসব ঘৃণা করি। ফ্লেয়ারআপের কারণে স্ট্রাইপ করেছিলাম। বোটক্সও করেছি। এতোটুকুই। এবার আমাকে একা থাকতে দিন।’

লুপাস-আক্রান্ত সেলেনার এই ক্ষোভ প্রকাশের পর টিকটকার মারিসা ক্ষমা চেয়ে একটি নোট পোস্ট করেছেন। যেখানে তিনি লিখেছেন, ‘আপনি যখন কিশোরী ছিলেন বা ২০-এর ঘরে বয়স, তখন আপনি দেখতে কেমন ছিলেন—তা আমাদেরকে ব্যাখা করার জন্য আপনি কারও কাছে দায়বদ্ধ নন।’

প্রসঙ্গত, ২০১৪ সালে সেলেনার লুপাস ধরা পড়ে। এটি একটি অটোইমিউন রোগ, যা নির্ণয়ের পর ২০১৭ সালে তার কিডনি প্রতিস্থাপন করা হয়। তবে চিকিৎসার পর কোন প্রেসক্রিপশন অনুসরণ করছেন তা প্রকাশ করা থেকে বিরত রয়েছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

তানজিন তিশা শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ

তানজিন তিশা ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বড় পর্দায় অভিষেক নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে…
তানজিন তিশা শাকিব খানের

বাঁধন রটারড্যামের অভিজ্ঞতা ও নির্বাচন নিয়ে অনুভূতির কথা জানালেন

ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসরের বিগ স্ক্রিন…
বাঁধন রটারড্যামের অভিজ্ঞতা ও নির্বাচন

শাকিব খানের নায়িকা হচ্ছেন মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলা

মিস ইউনিভার্স বাংলাদেশ শোনা যাচ্ছে ঈদুল আজহায় শাকিব খানের নতুন সিনেমা আসছে। সিনেমাটির নাম হবে ‘রকস্টার’। শোনা…
শাকিব খানের নায়িকা হচ্ছেন
0
Share