Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

বিটিভি পরিদর্শন করলেন ফেরদৌসসহ শিল্পীদের একাংশ 

বিটিভি পরিদর্শন করলেন ফেরদৌসসহ শিল্পীদের একাংশ | ছবি: গুগল

সহিংসতায় সম্প্রতি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। টেলিভিশন চ্যানেলের ভবনটি ১ আগস্ট পরিদর্শন করেছেন সাংস্কৃতিক অঙ্গনের একাংশ।

ভবন পরিদর্শন করে কো’টা সং’স্কা’র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট শি’ক্ষা’র্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এসময় উপস্থিত ছিলেন অভিনেতা এবং সংসদসদস্য ফেরদৌস আহমেদ, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, নিপুণ আক্তার সহ আরও অনেকে।

সেখানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। তিনি জানান, ‘যারা বিটিভিতে আ’গু’ন দিয়েছে তারা দেশদ্রো’হী। আমরা ভেবেছিলাম দেশে কোনো বিরোধী শক্তি নেই। কিন্তু এখন দেখছি সেই রা’জাকাররা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। আমি মুক্তিযোদ্ধাদের পরিবারকে বলবো আমাদের সঙ্গে আসুন, আমাদের একসঙ্গে লড়তে হবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সঙ্গে।’

এদিকে ফেরদৌস আহমেদ বলেন, ‘এতদিন আমাদের শোকের মাস ছিল শুধু আগস্ট। এখন জুলাই মাসও আমাদের শোকের মাস হিসেবে যুক্ত হয়েছে। এই মাসে আমাদের প্রাণপ্রিয় কিছু ছাত্র, শিশু, পুলিশ এবং প্রিয়জনেরা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তাদেরকে অন্যায়ভাবে মারা হয়েছে। ছাত্রদের কোটা আন্দোলন যৌক্তিক হলেও এদের সঙ্গে অপশক্তি যুক্ত হয়ে আন্দোলনে ভিন্ন পথে প্রভাবিত করেছে। আমরা যেসব ছাত্র হারিয়েছি তাদেরকে আর ফিরে পাবো না। আমার নিজের দুটি সন্তান আছে, তারাও ছাত্র। সন্তানহারা বাবা-মায়ের মনের অবস্থা কী সেটা আমরা বুঝতে পারছি। দেশ শেখ হাসিনা ঠিক করে ফেলবেন কিন্তু যারা চলে গেছেন তাদের আর ফিরিয়ে আনা যাবে না।’

তাছাড়া শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণও জানান, তিনি শান্তির পক্ষে, স্বাধীনতার পক্ষে। শি’ক্ষা’র্থীরা যারা রাস্তায় নেমেছেন একটু বুঝে চলার পরামর্শ দিয়ে তাদের বাসায় ফিরে যেতে বলেছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘প্রমাণ করতে পারলে যা চাইবে তাই দেব’, চ্যালেঞ্জ ছুড়লেন ববি

গুজবে ক্ষুব্ধ ববি চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে ঘিরে সম্প্রতি নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ব্যবসায়ী…
ববি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা
0
Share