Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ২৯, ২০২৬

এয়ারপোর্টে পরমব্রত-ওয়াসিমের হঠাৎ দেখা

সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ওয়াসিম আকরামের সাথে টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের | ছবি: ফেসবুক

১৬ জুলাই শিকাগো এয়ারপোর্টে কিছুটা হঠাৎ দেখা হয়েছে সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ওয়াসিম আকরামের সাথে টালিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের।

নিজের প্রিয় ক্রিকেটারকে সামনে দেখে, ভেতরের ফ্যানবয়কে লুকিয়ে রাখতে না পারার গল্প ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন অভিনেতা পরম। ব্যাক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কয়েকটি স্থিরচিত্র শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘বন্ধুর সাথে নিউইয়র্কে কিছুদিন ছুটি কাটিয়ে কলকাতা ফেরার পথে শিকাগো এয়ারপোর্টের লাউঞ্জে অপেক্ষাকালে হঠাৎ কিংবদন্তির (ওয়াসিম আকরাম) সাথে দেখা। আর তাকে একটা সেলফির জন্য অনুরোধ করতে নিজেকে আটকে রাখতে পারিনি। ওয়াসিম আকরাম, চিরকার আপনার ভক্ত থাকবো স্যার। ধন্যবাদ আমার অনুরোধ রাখার জন্য।’

পরমব্রত চট্টোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পোস্ট | ছবি: ফেসবুক

নিজের প্রিয় অভিনেতাকে ফ্যানবয় রূপে দেখে অবাক হয়েছেন পরমব্রতের ভক্ত-অনুরাগীরা। তবুও পোস্টের কমেন্ট বক্সে ভালোবাসা-শুভেচ্ছাবার্তা ভোলেননি কেউ।

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত ও ওপার বাংলার পরমব্রত চট্টোপাধ্যায়ের সিনেমা ‘আজব কারখানা’। কিছুদিন আগে এপার বাংলার ভক্তদের সাথে নিজের জন্মদিনের খুশি ভাগ করে নিতে ঢাকা এসেছিলেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
0
Share