Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

‘তুফান’ সিনেমার নায়িকা হতে পারতেন তমা মির্জা!

তমা মির্জা | ছবি: ফেসবুক

২০২৪ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়ার পর থেকে ‘তুফান’ সিনেমা নিয়ে মেতে আছেন দেশের সিনেমাপ্রেমী দর্শকরা। সকলের প্রশংসা কুড়ানোর পাশাপাশি আয়ের নিরিখেও ব্যবসা সফল এই সিনেমা। সম্প্রতি জানা গেছে, দর্শকপ্রিয় সিনেমাটিতে অভিনেতা শাকিব খানের নায়িকা হতে পারতেন অভিনেত্রী তমা মির্জা। কিন্তু এ ছবিতে অভিনয়ের প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছিলেন তিনি!

‘তুফান’ ছবিতে প্রস্তাব পাওয়া প্রসঙ্গে তমা জানান, ‘তুফান টিম জুলি চরিত্রটি করার প্রস্তাব দিয়েছিল আমাকে। বিষয়টি নিয়ে ভাবতে তাদের কাছে সময় চেয়েছিলাম। আমাকে সময়ও দেওয়া হয়েছিল। কিন্তু পরে কী মনে করে যেন কাজটি আর করিনি।’

অভিনেত্রী যোগ করেন, ‘সিনোমটি মুক্তির পর দেখলাম, জুলি চরিত্রে নাবিলাকেই মানিয়েছে। দর্শকও বেশ ভালোভাবেই গ্রহণ করেছে তাকে।’

তমা মির্জা | ছবি: ফেসবুক

বর্তমানে নতুন প্রজেক্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন তমা মির্জা। তবে পরবর্তী কাজ নিয়ে খুব একটা তথ্য জানাননি তিনি। কিছুদিনের মধ্যে নতুন কাজের ঘোষণা দেওয়ার আশ্বাস দিয়েছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ‘তুফান’ সিনেমার পরিচালক রায়হান রাফি। তার পরিচালনায় ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনেতা আফরান নিশোর বিপরীতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন তমা।

এদিকে ‘তুফান’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে জুলি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। এছাড়াও এতে আরও অভিনয় করেছেন কলকাতার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share