Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১, ২০২৬

বঙ্গতে শ্রীলেখা-দর্শনার ‘কলকাতা ডায়েরিজ’

সিফাত আমিন, শ্রীলেখা মিত্র ও দর্শনা বণিক | ছবি: আইএমডিবি

আগামী ১৮ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আসছে এপার বাংলার নির্মাতা রাশেদ রাহা পরিচালিত ওপার বাংলার ওয়েব ফিল্ম ‘কলকাতা ডায়েরিজ’।

ওয়েবফিল্ম প্রসঙ্গে শ্রীলেখা মিত্র জানিয়েছেন, ‘কলকাতা ডায়েরিজে আমার নাম অনামিকা। আমি এখানে শর্মির (দর্শনা বণিক) বস। কিন্তু আমি বস হওয়া সত্ত্বেও যেহেতু একটা ক্রিয়েটিভ এরেনার মধ্যে রয়েছি, ফলে খুব ক্লোজ সম্পর্ক আমার শর্মির সাথে। দুই বোনের মতো। বড় দিদির মতো একটু শাসনও করি। সে আমার বাড়িতে মাঝে মাঝে থেকেও যায়। আমরা একসাথে পার্টিও করি। শর্মি তার বন্ধু পিকে-কে পরিচয় করিয়ে দেয়। সুতরাং আমাদের সঙ্গে সে-ও থাকে। আমাদের তিনজনের অনস্ক্রিন-অফস্ক্রিন একটা কেমিস্ট্রিও হয়েছে। কাজটা করে ভালো লেগেছে। এখন কতটা ভালো করতে পারলাম, সেটা দর্শক ভালো বলতে পারবেন।’

ওয়েবফিল্মটিতে দেখা যাবে অনামিকা সাহা (শ্রীলেখা মিত্র) একজন সফল উদ্যোক্তা। তার অফিসে কাজ করে শর্মি (দর্শনা বণিক) । বোনের মতোই কাছাকাছি সম্পর্ক তাদের। ঘটনাক্রমে তাদের সঙ্গে যুক্ত হয় স্ট্যান্ডআপ কমেডিয়ান পিকে (সিফাত আমিন শুভ) । জীবনের নানা জটিলতা পেরিয়ে অনামিকা যদিও এখন একজন সফল নারী, তবুও অতীত তার পিছু ছাড়ে না। অনামিকা, শর্মি ও শুভর পারস্পরিক সম্পর্ক ভিন্ন মোড় নেয়, যখন অনামিকার প্রাক্তন স্বামী সুব্রত জেল থেকে ছাড়া পেয়ে ফিরে আসে।

‘কলকাতা ডাইরিজ’-য়ে শ্রীলেখা, দর্শনা ও সিফাত ছাড়া আরও অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়, অভিজিৎ গুহসহ আরও অনেকে। বিগ আর এন্টারটেইনমেন্টের ব্যানারে কলকাতা ডায়েরিজের প্রযোজনায় রয়েছেন কাজী জাফরিন মুন। গল্প লিখেছেন বাংলাদেশের খায়রুল বাসার নির্ঝর।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ ছাড়বেন না জ্যোতির্ময়ী কুণ্ডু

‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ দেশের প্রেক্ষাগৃহে চলছে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান অভিনীত আলোচিত…
বাংলাদেশ ছাড়বেন না জ্যোতির্ময়ী কুণ্ডু

টেক্সাসের আইসিই ডিটেনশন সেন্টার বন্ধ চান হলিউডের অসংখ্য তারকা

ICE ডিটেনশন সেন্টার হলিউডের অসংখ্য অভিনেতা, শিল্পী, চলচ্চিত্র নির্মাতাসহ চিকিৎসক, বিভিন্ন সংস্থা এবং নীতি…
টেক্সাসের আইসিই ডিটেনশন সেন্টার

চলচ্চিত্র ও টিভির মাধ্যমে বিখ্যাত হওয়া ১৫ টি ভ্রমণ স্থান

১৫ টি ভ্রমণ স্থান কোথাও ঘুরতে যাওয়ার জন্য মানুষের আগ্রহ-উদ্দীপনা সম্ভবত মানবজাতির শুরু থেকেই। বলা যায়, ঘুরতে…
চলচ্চিত্র ও টিভির মাধ্যমে বিখ্যাত হওয়া ১৫ টি ভ্রমণ স্থান

তালসারি সৈকতে অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু – তদন্তে নতুন তথ্য

রাহুল অরুণোদয়ের মৃত্যু ….. পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তের তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে…
তালসারি সৈকতে অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু
0
Share