Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

আরবাজ খানের বাবা হওয়ার গুঞ্জন

আরবাজ খান ও সুরা খান । ছবি: গুগল

বলিউডের ভাইজান সালমান খানের ভাই আরবাজ খানকে ঘিরে আবারও ছড়িয়ে পড়েছে গুঞ্জন। এবারের গুঞ্জন তার আবারও বাবা হওয়া নিয়ে!

গুঞ্জনের সূত্রপাত হয় আরবাজকে তার স্ত্রী সুরা খানের সাথে একটি হাসপাতালে দেখা যাওয়ার পর থেকে। ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মি বিটের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মুম্বাইয়ের এক হাসপাতালের সামনে একসঙ্গে দেখা যায় এ জুটিকে। এসময় পাপারাজ্জিদের মুখোমুখি হন তারা। ঐ মুহূর্তের ভিডিও অন্তর্জালে ইতিমধ্যে ভেসে বেড়াচ্ছে।

নেটের ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দুজন দুজনের হাত ধরে হাসপাতাল থেকে বের হচ্ছেন আরবাজ ও সুরা। তখনই পাপারাজ্জিদের সামনে পড়লে দ্রুত গাড়িতে ওঠেন তারা।

এদিকে অন্তর্জালে ভেসে বেড়ানো ভিডিওটি দেখেই নেটিজেনরা ধারণা করছেন, তাহলে কি সুখবর দিতে চলেছেন আরবাজ ও সুরা? মন্তব্যের ঘরে এমনই মন্তব্য করছেন একে একে। যদিও এসব মন্তব্যের এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি বলিউডের এ তারকা দম্পতি।

প্রসঙ্গত, মালাইকা অরোরার সাথে বিবাহ বিচ্ছেদের পর ২০২৩ সালের ডিসেম্বরে সুরার সঙ্গে বিয়ে করেন আরবাজ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফুটবলের পাশাপাশি সিনেমায়ও এগিয়ে স্পেন- দেখে নিন ৫টি সিনেমা

কান ও অস্কার মনোনীত সিনেমা ফুটবলের ইতিহাসে স্পেন একমাত্র দল যারা একটানা তিনটি প্রধান আন্তর্জাতিক টুর্নামেন্ট…
স্পেন ফুটবল সিনেমা
0
Share