Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

ভীত সুদীপা: স্কুলে পাঠাচ্ছেন না ছেলেকে

ছেলের সাথে কলকাতার সঞ্চালক সুদীপা চ্যাটার্জি | ছবি: টিভি নাইন

বাংলাদেশের একটি রান্নার অনুষ্ঠানে অভিনেত্রী তারিন জাহানের পাশে দাঁড়িয়ে গরুর মাংস রান্না শিখে ওপার বাংলার হিন্দুধর্মালম্বীদের তোপের শিকার হয়েছেন কলকাতার সঞ্চালক সুদীপা চ্যাটার্জি। এই নিয়ে চিন্তিত সুদীপা দীর্ঘ দিন ছেলেকে স্কুলেও পাঠাচ্ছেন না বলে জানিয়েছেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টিভি নাইনের সাথে এক সাক্ষাৎকারে নানা বিধ হুমকি, আলচনা-সমালোচনার মাঝে কেমন আছেন? -এর উত্তরে সুদীপা জানিয়েছেন, ‘ভালো থাকার চেষ্টা করছি। এতদিন হয়ে গেল আজও আমার ছেলেটাকে স্কুলে পাঠাতে পারিনি। কিছু দিন পর হয়তো পাঠাতে পারব। পুলিশ খুব সাহায্য করছে। ওরা জানিয়েছে, নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে।’

সঞ্চালক আরও জানিয়েছেন, ‘তবুও ভয় হয়। স্কুলের ভিতরে কেমন অবস্থার মধ্যে পড়বে ছেলেটা! আমি ক্ষমা চেয়েও নিজের মনকে শান্ত করতে পারছি না।’

উল্লেখ্য, গেল ঈদুল আজহায় এই দেশের এই রান্নার অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন সুদীপা। এক পর্যায়ে কিছুতা মজা করে অভিনেত্রী তারিন ভুলবশত বলে ফেলেন, ‘সুদীপা আজকে তোমায় আমি গরুর মাংস রান্না করে খাওয়াব।‘এই অংশের ক্লিপটি ছড়িয়ে পড়ায় ভারতের হিন্দুধর্ম অনুসারীরা রীতিমতো আক্রমণ শুরু করে সঞ্চালক সুদীপার উপর। কেউ কেউ ধর্ষণ ও খুনের হুমকিও দিয়েছেন তাকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share