Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

এবার রাফির নেক্সট হিরো ওপার বাংলার জিৎ?

নির্মাতা রায়হান রাফি ও অভিনেতা জিৎ | ছবি: ফেসবুক

কেবল দেশই নয় বিশ্বব্যাপী চলছে নির্মাতা রায়হান রাফির ‘তুফান’ ঝড়। এর মাঝেই জোর গুঞ্জন উঠেছে নির্মাতার আগামী সিনেমার নায়ক হচ্ছেন অভিনেতা জিৎ!

ভারতীয় গণমাধ্যম গুলোর খবরে, পশ্চিমবঙ্গের অভিনেতা জিৎ কে নিয়ে নতুন সিনেমা শুরু করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি।  

এই প্রসঙ্গে নির্মাতা জানিয়েছেন, ‘ভারতের সাথে যৌথ প্রযোজনায় আরও ছবি তৈরির ইচ্ছে আছে। জিৎ দা বাংলার সুপারস্টার। তার সঙ্গে কাজ করতে পারলে খুবই ভালো লাগবে। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির আরও অনেককেই আমার পছন্দ। তাই এখনই আলাদা করে কারও নাম উল্লেখ করার সময় আসেনি।’

রায়হান রাফি আরও জানিয়েছেন, ‘সিনেমা নিয়েই আমি ব্যস্ত থাকি এটা আমার কাজ। অনেকের সাথে কথা হয়। তবে কোনটা আগে করবো বা পরে করবো সে বিষয়ে এখনো চুড়ান্ত করিনি। আপাতত তুফান নিয়ে ব্যস্ত সময় পার করছি। বিশ্বের নানা দেশে মুক্তি পেয়েছে। সেখান থেকে ইতিবাচক খবর আসছে। সেটা উপভোগ করছি। তবে ঠিক কবে জিৎ-এর সাথে কোনও কাজ করা হবে সেটা এই মুহুর্তে বলা যাচ্ছে না।’  

যদিও পুরো সাক্ষাৎকারে নির্মাতা জিৎ এর সাথে সিনেমার বিষয়টি সরাসরি নাকচ করে দেননি। আবার কবে নাগাদ হবে সেরকম কিছুও বলেননি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share