Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ২৫, ২০২৬

কোহলিকে নিয়ে আনুশকার আবেগঘন পোস্ট 

আনুশকা শর্মা ও বিরাট কোহলি । ছবি: ফেসবুক

রোমাঞ্চকর ফাইনাল ম্যাচের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪’-এর শিরোপা জয় করেছে ভারত। ম্যাচ শেষে স্বামী বিরাট কোহলিকে নিয়ে আবেগঘন বার্তা পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

মূলত ২৯ জুন ব্রিজটাউনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে অশ্রু ধরে রাখতে পারেননি কোহলি ও তার টিম। অপরদিকে নাকি বাবা কোহলি ও অন্যদের কাঁদতে দেখে চিন্তিত হয়ে গিয়েছিলেন বিরাট- আনুশকার মেয়ে ভামিকা।

আনুশকা তার ইনস্টাগ্রামে টিম ইন্ডিয়ার একাধিক ছবি শেয়ার করেছেন। সাথে ক্যাপশনে লিখেছেন, ‘আমার মেয়ের সবচেয়ে চিন্তা ছিল এই খেলোয়াড়দের কেউ আছে কিনা, যারা তাদের জড়িয়ে ধরবে, কারণ তারা কাঁদছে। হ্যাঁ সোনা… আজ তাদের আদর করেছে দেশের ১.৫ বিলিয়ন ভারতবাসী। কী দুর্ধর্ষ জয়। চাম্পিয়ন্স… অনেক শুভেচ্ছা টিম ইন্ডিয়া।’

বিরাট কোহলি | ছবি: ফেসবুক

এছাড়াও আরেকটি পোস্টে আনুশকা লিখেছেন স্বামী বিরাট কোহলিকে নিয়ে। এই পোস্টে শুধু ‌বিরাটের একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে, বিরাটের কাঁধে ভারতের জাতীয় পতাকা, হাতে ট্রফি, আর মুখে তৃপ্তির হাসি। ক্যাপশনে আনুশকা লিখেছেন, ‘এবং… এই মানুষটাকে ভালোবাসি। যাকে ঘর বলতে গর্ব হয় আমার। যাও এবার আমার জন্য এক গ্লাস স্পার্কলং ওয়াটার খাও এবং এই জয়কে উপভোগ কর।’

আনুশকার আবেগঘন পোস্টে অনুরাগীরা বিরাট ও টিম ইন্ডিয়াকে ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কোটিতে নিশোর দম- শাকিব ও সিয়ামদের সিনেমা কতটা পেছনে?

দম-প্রিন্স-রাক্ষস ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো নিয়ে এবার জমে উঠেছে প্রতিযোগিতা। মোট পাঁচটি সিনেমা মুক্তি…
কোটিতে নিশোর দম- শাকিব ও সিয়ামদের সিনেমা কতটা পেছনে

ঈদুল ফিতর এর শীর্ষ ৫ নাটক – কোনটি দেখবেন , কোথায় দেখবেন

দর্শক মাতানো শীর্ষ ৫ নাটক ঈদুল ফিতর এর শীর্ষ ৫ নাটক । ঈদুল ফিতর মানেই ছোট পর্দায় বিশেষ আয়োজন। প্রতি বছরই এই…
ঈদুল ফিতর শীর্ষ ৫ নাটক - কোনটি দেখবেন , কোথায় দেখবেন

সিনেমা হলে যাচ্ছেন তারকারা – জমজমাট প্রেক্ষাগৃহ

প্রচারণায় নেই ‘প্রিন্স’ সিনেমার কোন তারকা সিনেমা হলে যাচ্ছেন তারকারা। ঈদে প্রেক্ষাগৃহের এই দৃশ্যই এখন সবচেয়ে…
সিনেমা হলে যাচ্ছেন তারকারা, জমজমাট প্রেক্ষাগৃহ
0
Share