Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মা হারালেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী

অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী ও তাদের পোষ্য কুকুরের সাথে অভিনেত্রীর মা | ছবি: ফেসবুক

নতুন জীবনে পা রাখতেই মা হারালেন ভারতীয় ধারাবাহিক ‘মিঠাই’ খ্যাত অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে এই শোক সংবাদ তার ভক্তদের জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

২৭ জুন, বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মা’রা যান অভিনেত্রীর মা। সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে পোষ্য কুকুরের একটি ছবি শেয়ার করে আবেগঘন পোস্টে কৌশাম্বী লিখেছেন, ‘ও মা চলে গেলে আমাদের ছেড়ে? আমি কী করব মা এবার। কে বুঝবে মা তোমার মতো করে আমায়। কার কাছে গল্প-আবদার করব। কার সাথে ঝগড়া করব। সব করেছ সবার জন্য নিজের জন্য কখনও ভাবোনি’।

একরাশ যন্ত্রণা নিয়ে অভিনেত্রী আরও লেখেন, ‘চাকরি থেকে অবসরের পর কত প্ল্যান আছে বললে। বাড়িতে পড়াবে, আবৃতি শেখাবে, চুলে প্রতি মাসে রং করবে। কিছুই তো হল না। কাউকে একফোটা সময় দিলে না। যেখানেই থেকো ভালো থাকে। নিজের ইচ্ছে পূরণ কর মা। খুব ভালো থেকো মা। সবাই মিস করব তোমাকে। তুমি আমাদের মাঝে সবসময় থাকবে। আমি তোমাকে ভালোবাসি। তুমিই প্রকৃত যোদ্ধা।’

ভারতীয় গণমাধ্যম গুলোর খবরে, বৃহস্পতিবার (২৭ জুন) ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হন কৌশাম্বীর মা। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

স্বামী অভিনেতা আদৃত রায়ের সাথে কৌশাম্বী | ছবি: ফেসবুক

প্রসঙ্গত, চলতি বছরের ৯ মে অভিনেতা আদৃত রায়ের সাথে জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলেন কৌশাম্বী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে

সালমান খানের পিতা অসুস্থ বলিউড ভাইজান ও অভিনেতা সালমান খানের পিতা সেলিম খান অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন।…
সালমান খানের পিতা সেলিম খান

মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী – তাঁর বিরল কিছু মুহুর্তের ছবিতে দেখা যাক

নায়ক মান্না ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্‌রোগে…
মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পাচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড আবারো অনুদান পাচ্ছে। ইতালির…
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান
0
Share