Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

শাকিবকে অভিনন্দন জানালেন অপু

শাকিব খান ও অপু বিশ্বাস । ছবি: ফেসবুক

‘তুফান’ সিনেমা মুক্তির পর থেকে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। এই দর্শকদের সাথে এবার যুক্ত হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

শাকিবকে অভিনন্দন জানিয়ে নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন অপু। শাকিবের পাশাপাশি তিনি আরও অভিনন্দন জানিয়েছেন কণ্ঠশিল্পী কনা, পরিচালক রায়হান রাফি ও পুরো ‘তুফান’ টিমকে।

অভিনন্দন জানাতে অপু ২৫ জুন শাকিবের সাথে কনার একটি ছবি পোস্ট করেন। সেই পোস্টের ক্যাপশনেই তিনি লেখেন, ‘অভিনন্দন কনা আপু, অভিনন্দন রায়হান রাফি ভাইয়া, অভিনন্দন তুফান টিম।‘ এরপর দুটি ভালোবাসার ইমোটিকন জুড়ে দিয়ে তিনি যোগ করেন, ‘এবং অভিনন্দন গ্লোবাল সুপারস্টার শাকিব খান।’

অপু বিশ্বাসের পোস্ট করা ছবিতে শাকিব খান ও কনা । ছবি ফেসবুক

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই ‘তুফান’ চলছে সফলতার সাথে। ভক্তদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি ছবিটি বক্স অফিসেও রেকর্ড ভাঙছে একের পর এক। টিকিট পেতে দর্শকদের রীতিমত প্রতিযোগিতা করতে হচ্ছে। কেননা, প্রেক্ষাগৃহে এই সিনেমার প্রতিটি হলই থাকছে হাউজফুল।

উল্লেখ্য যে, ‘তুফান’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। আরও আছেন ফজলুর রহমান বাবু ও গাজী রাকায়েতের মত অভিনয়শিল্পীরা। অ্যাকশন ঘরানার এই ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। আর এতে ‘দুষ্টু কোকিল’ শিরোনামের গানে কন্ঠ দিয়েছেন কনা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লিওনেল মেসির বিশ্বকাপ রেকর্ডে উচ্ছ্বসিত শোবিজ তারকারা

সর্বকালের সেরার রেকর্ড ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার…
লিওনেল মেসি
0
Share