Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

বাড়ি ভাড়া দেয়ার টাকাও ছিল না কিরণ রাওয়ের!

কিরণ রাও । ছবি: গুগল

‘লাপাতা লেডিস’ সিনেমার মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন পরিচালক কিরণ রাও। গ্রামের সাধারণ একটি গল্পকে চমকপ্রদ মোড় দিয়ে দর্শকদের সামনে উপস্থাপন করায় ছবিটি সাদরে গ্রহণ করেছেন তারা। কিন্তু জানেন কি? দর্শকদের ভালোবাসায় সিক্ত এই পরিচালকের কাছে এক সময় ছিল না বাড়ি ভাড়া দেয়ার টাকা!

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিরণ কথা বলেছেন তার ক্যারিয়ারের শুরুর দিকের সংগ্রাম নিয়ে। তিনি জানান, ‘আমার কাছে যা কাজ আসতো, আমি করতাম। যতক্ষণ পর্যন্ত টাকা পেতাম, কাজটা করতাম। তারপর আবার পরবর্তী কাজ খুঁজতাম। বাড়ি ভাড়া নিলে হাতে কোনো টাকা থাকবে কি না, তা নিয়ে ভাবতে হতো।’

কিরণ রাও । ছবি: গুগল

পরিচালক যোগ করেন, ‘বড় ছবির জন্য বিশেষ টাকা পেতাম না। মুম্বাইতে থাকার জন্য যে পরিমাণ টাকার দরকার, তা মূলত আসত বিজ্ঞাপনের ছবি থেকে।’ বিজ্ঞাপনে কাজ করে যে টাকা উপার্জন করেছেন, তা থেকেই নিজের জন্য কম্পিউটার ও একটি গাড়ি কিনতে পেরেছিলেন বলেও জানিয়েছেন কিরণ।

কিরণ রাও ও আমির খান । ছবি: গুগল

উল্লেখ্য যে, বলিউডের অভিনেতা আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাও। তবে স্বামীর পরিচয়ে নয়, নিজের পরিচয়েই বলিউডে পরিচিতি পেয়েছেন তিনি। কিরণ নিজেকে প্রমাণ করেছেন ‘ধোবি ঘাট’ ও ‘লাপতা লেডিস’-এর মত সিনেমা উপহার দিয়ে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ওপেন হার্ট সার্জারির পর কেমন আছেন ফজলুর রহমান বাবু

কবে ফিরবেন ক্যামেরায়, জানালেন চঞ্চল চৌধুরী ফজলুর রহমান বাবুর ওপেন হার্ট সার্জারির পর থেকে আছেন বিশ্রামে।  গত ২৩…
ফজলুর রহমান বাবুর ওপেন হার্ট সার্জারি

কোটিতে নিশোর দম- শাকিব ও সিয়ামদের সিনেমা কতটা পেছনে?

দম-প্রিন্স-রাক্ষস ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো নিয়ে এবার জমে উঠেছে প্রতিযোগিতা। মোট পাঁচটি সিনেমা মুক্তি…
কোটিতে নিশোর দম- শাকিব ও সিয়ামদের সিনেমা কতটা পেছনে
0
Share