Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

প্রকাশ্যে ‘থাপ্পড়’ খেলেন কঙ্গনা

কঙ্গনা রানাউত | ছবি: গুগল

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে প্রকাশ্যে থাপ্পড় মেরেছেন এক নারী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যানুযায়ী, ৬ জুন দুপুরে চণ্ডীগড় বিমানবন্দরে এ ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পর চণ্ডীগড়ে চাঞ্চল্যতা ছড়িয়ে পড়েছে। কঙ্গনা তথা বিজেপির তারকা সাংসদের নিরাপত্তা নিয়েও এবার উঠেছে প্রশ্ন।

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয় পেয়েছেন কঙ্গনা। ৬ জুন দুপুরে দলের সাংসদীয় বৈঠকে যোগ দিতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি। চণ্ডীগড় বিমানবন্দর থেকে দিল্লির বিমানে দুপুর সাড়ে ৩টা নাগাদ চড়ার কথা ছিল অভিনেত্রীর। তবে জানা গেছে, সেই সময়ই চেকিং করতে গিয়ে ভারতের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের এক নারী সদস্য চড় মেরেছেন ‘কুইন’ খ্যাত এই নায়িকাকে।

ঘটনাটি নিয়ে আরও জানা গেছে, কঙ্গনাকে চড় মারায় অভিযুক্ত নারীর নাম কুলবিন্দর কাউর। তিনি নাকি দিল্লি-হরিয়ানা সীমান্তে কৃষক বিক্ষোভ নিয়ে অভিনেত্রীর করা মন্তব্যে ক্ষুব্ধ হয়েছিলেন। এদিন কঙ্গনাকে কাছে পেয়ে সেই প্রতিশোধই নিয়েছেন বলে গুঞ্জন উঠেছে।

যদিও কঙ্গনাকে থাপ্পড় মেরে রেহাই পাননি কুলবিন্দর। ঘটনার সময় অভিনেত্রীর সঙ্গে থাকা মায়াঙ্ক মাধুর নামের এক ব্যক্তিও পাল্টা ঐ নারীকে চড় মারতে উদ্যত হন। তবে শেষ পর্যন্ত অন্য নিরাপত্তারক্ষীদের হস্তক্ষেপে রেহাই পান সেই নারী।

সর্বশেষ তথ্যানুযায়ী, সাংসদকে চড় মারার অভিযোগে কুলবিন্দরকে নাকি আটক করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ।

উল্লেখ্য যে, লোকসভা নির্বাচনে প্রথমবার অংশগ্রহণ করেই জয়ী হয়েছেন কঙ্গনা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেসের বিক্রমাদিত্য সিং।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লিওনেল মেসির বিশ্বকাপ রেকর্ডে উচ্ছ্বসিত শোবিজ তারকারা

সর্বকালের সেরার রেকর্ড ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার…
লিওনেল মেসি
0
Share