Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

‘হার্লে কুইন’ হয়ে আসছেন লেডি গাগা

লেডি গাগা | ছবি: গুগল

২০২৪ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে হলিউডের ‘জোকার’ সিনেমার সিকুয়্যেল ‘জোকার : ফোলি এ ডিউক্স’। সিনেমাটিতে অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন পপ তারকা ও অভিনেত্রী লেডি গাগা। তাকে এই ছবিতে দেখা যাবে ‘হার্লে কুইন’ চরিত্রে।

ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি সাক্ষাৎকারে লেডি গাগা কথা বলেছেন নিজের মাঝে হার্লে কুইন চরিত্রটিকে ধারণ করা সম্পর্কে। ঐ সাক্ষাৎকারে উঠে এসেছে অভিনেত্রীর চরিত্রটি নিয়ে নানান তথ্য।

অভিনেত্রী জানান, পর্দায় আগেও অনেকেই হার্লে কুইন চরিত্রে অভিনয় করেছেন। তবে অন্য অভিনেত্রীদের থেকে সম্পূর্ণ আলাদা হতে চলেছে তার অভিনীত সিনেমাটি। এমনকি ডিসি কমিকসের বইয়ের সঙ্গেও নাকি মিল পাওয়া যাবে না এই চরিত্রে।

লেডি গাগার ভাষ্যমতে, ‘হার্লে কুইন সম্পূর্ণ আলাদা হতে যাচ্ছে আমার ভার্সনটা। এটি এই সিনেমাতে এবং এই চরিত্রে একদম অথেনটিক। আমি এই সিনেমার জন্য যা করছি এর আগে কখনও করিনি। এ জন্যই দর্শক নতুন হার্লের দেখা পাবে।‘

প্রসঙ্গত, এর আগে হার্লে কুইন চরিত্রটি দেখা গেছে ‘সুইসাইড স্কোয়াড’ ও ‘বার্ডস অব প্রে’ ছবিতে দেখা গেছে হার্লে কুইন চরিত্র। ‘সুইসাইড স্কোয়াড’ চলচ্চিত্রে এই ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী মারগট রবি।

লেডি গাগা ছাড়াও ‘জোকার : ফোলি এ ডিউক্স’ সিনেমায় আরও দেখা যাবে মার্কিন অভিনেতা জোয়াকিন ফিনিক্সকে। এছাড়াও এখানে অভিনয় করেছেন ক্যাথরিন কেনের, ব্র্যান্ডান গ্রেসন, জাজিই বিটস প্রমুখ। ৪ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো

‘লগান’ শুটিংয়ের অজানা গল্প – সিনেমায় জয়, বাস্তবে হার

লগানের শুটিংয়ে বন্ধুত্ব ও প্রতিদ্বন্দ্বিতার গল্প ২০০১ সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়াড়িকরের ‘লগান’ শুধু একটি…
লগান

মহাজাগতিক রোমান্স নিয়ে আসছেন তানিম রহমান অংশু

স্পেস ড্রামা ও কসমিক রোমান্স ‘ন ডরাই’ নির্মাতা তানিম রহমান অংশু নতুন চলচ্চিত্র নির্মাণ করার ঘোষণা দিয়েছেন। ২০১৯…
তানিম রহমান অংশু

প্রথম সিনেমা রেখে দ্বিতীয় সিনেমা মুক্তি দিতে চান আসিফ

‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ ২০২৪ সালে আসিফ ইসলাম নির্মাণ করেন সিনেমা নির্বাণ। এটি ৪৬তম মস্কো…
আসিফ
0
Share