Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুলাই ৩, ২০২৬

কান উৎসবে ইতিহাস গড়লেন ভারতীয় নারী নির্মাতা

অভিনেত্রী কানি কুসরুতি, দিব্যা প্রভা ও ছায়া কদমের সাথে নির্মাতা পায়েল কাপাডিয়া | ছবি: ফেসবুক

২৫ মে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রিঁ জিতেছেন ভারতীয় নারী নির্মাতা পরিচালিত ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। ৩০ বছর পর ভারতীয় ছবি হিসেবে কানের মূল প্রতিযোগিতা বিভাগে নাম লেখালো দেশটি।  

শনিবার (২৫ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হওয়া পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের সমাপনী আয়োজনে জুরি প্রাইজ জয়ী ছবির নাম ঘোষণা করেন জাপানি পরিচালক কোরি এদা-হিরোকাজু।

এসময় মঞ্চে ‘অল উই ইমাজিন অ্যাস লাইট’ সিনেমার তিন অভিনেত্রী কানি কুসরুতি, দিব্যা প্রভা ও ছায়া কদমের উপস্থিতিতে নির্মাতা পায়েল কাপাডিয়ার হাতে পুরস্কার তুলে দেন মার্কিন অভিনেত্রী ভায়োলা ডেভিস।

কানে প্রদর্শনীর পর ৮ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। সিনেমাটিতে অভিনয় করেছেন কানি কুশ্রুতি, দিব্যা প্রভা, ছায়া কদম, ঋধু হারুন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বরবাদ ২’ সিনেমা নিয়ে শাকিব খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট   

আসছে ‘বরবাদ ২’ ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান কি এবার ‘বরবাদ’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন?…

তারকাহীন নির্বাচনেও সরগরম এফডিসি ক্যানটিন

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনকে…
এফডিসি

চলতি মাসেই শুরু অপু বিশ্বাসের ‘শিকার’-এর শুটিং

অবশেষে সিনেমায় অপু বিশ্বাস দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’…
অপু বিশ্বাস

এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর প্রেমের গুঞ্জন  

এমবাপ্পের কার সাথে প্রেম করছেন? বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ফুটবলের পাশাপাশি এবার তাঁর…
এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর
0
Share