Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

‘স্যারজি’ না ডাকায় কাদের খানের সাথে বিগ বি’র দূরত্ব

অমিতাভ বচ্চন ও কাদের খান (বাম থেকে) । ছবি: গুগল

এক সময়ের বন্ধু অভিনেতা- লেখক কাদের খানের সাথে কেন দূরত্ব হয় অমিতাভ বচ্চনের?
এমন প্রশ্ন অনেকের মনেই। প্রয়াত কাদের খান সেই রহস্য খোলাশা করেন মৃত্যুর আগে দেওয়া একটি সাক্ষ্যাৎকারে।

সেখানে জানান, তখন অমিতাভ বচ্চন জনপ্রিয়তার শীর্ষে। সবাই তাকে স্যারজি বা অমিতজি বলে ডাকা শুরু করেন। কাদের খান বা তার সমসাময়িক সকলেই তাকে অমিত বলে ডাকতেন।
একটি সিনেমার শুটিং চলাকালে পরিচালক তাকে ডেকে বলেন অমিতাভ বচ্চনকে যেন স্যারজি ডাকেন। কিন্তু বন্ধুসম ব্যক্তিকে হঠাৎ স্যার ডাকতে অপারগতা জানান কাদের খান।

তিনি আরও জানান, এটাই হয়তো কারণ যে ‘খুদা গাওয়া‘ সিনেমাতে তার অভিনয় করা হয়নি বা অনেক চিত্রনাট্য রচনা করাও হয়নি তার প্রাথমিকভাবে আলাপ চলার পরেও।

বলা যেতে পারে অমিতাভের দল থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েন এক সময়ের মেধাবী এই লেখক- অভিনেতা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেয়া পায়েল- প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর

পুরো জাতির হুজুগে মানসিকতা দেশগের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি জিতেছেন মেরিল-প্রথম আলো…
কেয়া পায়েল
0
Share