Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

মারা গেলেন ‘অ্যাডভেঞ্চারস অব সুপারম্যান’ খ্যাত অভিনেত্রী

বারবারা ফুলার | ছবি: গুগল

মারা গেছেন মার্কিন অভিনেত্রী বারবারা ফুলার। যিনি ‘ওয়ান ম্যান’স ফ্যামিলি’ও ‘অ্যাডভেঞ্চারস অব সুপারম্যানের’ ধারাবাহিক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছিলেন।

১৫ মে ফুলার মৃত্যুবরণ করলেও খবরটি প্রকাশ্যে এসেছে সম্প্রতি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর।

সংবাদমাধ্যম পিপলের তথ্যানুযায়ী, অভিনেত্রী ফুলারের মৃ’ত্যুর খবরটি জানিয়েছেন তাকে দেখাশোনার দায়িত্বে থাকা জে. পি. স্লোয়েন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি লেখেন, ‘বারবারা ফুলার একজন পরিপূর্ণ মানুষ ছিলেন এবং চলতি বছরের ২৯ জুলাই ১০৩ বছর বয়স হতো তার। তাকে দীর্ঘ সময় ধরে কাছে পেয়ে সত্যিই ধন্য ছিলাম আমি। কিন্তু তাকে এখন খুব মিস করব।’

উল্লেখ্য যে, দীর্ঘ ১৪ বছর ফুলার অভিনয় করেছেন ‘ওয়ান ম্যান’স ফ্যামিলি’ নাটকে। টেলিভিশনের পাশপাশি তাকে বড় পর্দায় অভিনয় করতেও দেখা গেছে তাকে। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে আছে ‘ফ্লেম অব ইয়ুথ’, ‘আলিয়াস দ্য চ্যাম্প’, ‘দ্য সেভেজ হোর্ড’, ‘লোনলি হার্ট’ ইত্যাদি। এছাড়াও ‘স্টেট ট্রুপার’, ‘দ্য মিলিয়নেয়ার’, ‘মাই থ্রি সনস’, ‘ইউএস মার্শাল’, ‘পেরি ম্যাসন’, ‘ল্যাসি’ ও ‘ড্যানিয়েল বুন’ ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী ফুলার।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান

সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত হয়েছেন

সিদ্ধার্থ মালহোত্রার বাবা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৩ ফেব্রুয়ারি…
সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত

তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে আত্মহারা নেটিজেনরা

তটিনী ও সাদিয়ার স্থিরচিত্র সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনী ও সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু…
তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি
0
Share