Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ১৫, ২০২৬

ট্রাম্পের বায়োপিক: ধর্ষণ দৃশ্য নিয়ে বিতর্ক

‘দ্য অ্যাপ্রেনটিস’ সিনেমার দৃশ্যে অভিনেতা সেবাস্তিয়ান স্ট্যান | ছবি: আইএমডিবি

২০ মে ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরুণ বয়সের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘দ্য অ্যাপ্রেনটিস’। সেখানে দেখানো বৈবাহিক ধর্ষণের দৃশ্য নিয়ে চলছে তুমুল বিতর্ক!

ইরানি বংশোদ্ভূত ড্যানিশ নির্মাতা আলি আব্বাসি পরিচালনায় নির্মিত ‘দ্য অ্যাপ্রেনটিস’ -সিনেমায় ট্রাম্পকে দেখানো হয়েছে একজন ধ’র্ষ’ক হিসেবে। সিনেমার একটি দৃশ্য, যেখানে ট্রাম্পের ভুঁড়ি নিয়ে কটাক্ষ করেছেন ইভানা। আর তাতেই ট্রাম্প ( পর্দার সেবাস্তিয়ান স্ট্যান) স্ত্রী ইভানার ( পর্দার মারিয়া বাকালোভা) ইচ্ছার বিরুদ্ধে তার সাথে য’ন সম্পর্ক স্থাপন করেন। কান উৎসবে প্রদর্শিত সিনেমার এই দৃশ্যটি নিয়ে সমালোচনা চলছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম গুলোতে।

কানে ট্রাম্পের বায়োপিকটির প্রিমিয়ারে নির্মাতাসহ কলাকুশলীরা | ছবি: ভ্যারাইটি

এই বিতর্ক সামনে আসতেই নির্মাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্পের টিম। সিনেমাটিকে তারা ‘আবর্জনা’ এবং ‘মানহানি’ বলে অভিহিত করেছেন। রেগে গিয়েছেন ট্রাম্পের অনুরাগীরাও।

বিবিসি’র খবরে, স্ট্যান তরুণ ট্রাম্প হিসেবে দারুণ। তার অঙ্গভঙ্গি, হাঁটাচলা ছিল দারুণ। তবে তিনি যে ট্রাম্পের ক্যারিকেচার না করে বরং পর্দার চরিত্র হয়ে ওঠার চেষ্টার করেছেন, এটা ছিল সবচেয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত।

সমালোচনার পাশাপাশি দারুণ প্রশংসাও কুড়াচ্ছে ‘দ্য অ্যাপ্রেনটিস’, বিশেষ করে সেবাস্তিয়ান স্ট্যান! রটেন টোমাটোজে ১৯ জন সমালোচকের কাছ থেকে ছবিটি ৭৯ শতাংশ ইতিবাচক রিভিউ পেয়েছে, মেটাক্রিটিকে ১০-এ গড় রেটিং ৬ দশমিক ৬।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share