Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

বাবা হারালেন অভিনেত্রী আফসানা মিমি

অভিনেত্রী আফসানা মিমি | ছবি: ফেসবুক

নব্বই দশকের জনপ্রিয় অভিনয় শিল্পী আফসানা মিমি ‘র বাবা সৈয়দ ফজলুল করিম আজ ২৩ মে, ২০২৪ সকাল সাড়ে আটটায় বঙ্গবন্ধু হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ‘আমাদের প্রিয় বন্ধু আফসানা মিমির বাবা মারা গেছেন। তার জানাজা অনুষ্ঠিত হবে বাদ যোহর উত্তরা ১৪ নং সেক্টরে। রুহের মাগফেরাত কামনা করছি। শান্তিতে ঘুমাও খালু।’

সেই পোস্টে মিমির বাবার মৃত্যুর কারণ উল্লেখ না করলেও তবে প্রিয়জনের মুখটি শেষবারের মতো দেখার জন্য মিমির বাড়ির ঠিকানা উল্লেখ করেছেন অভিনেত্রী সুবর্ণা।

উল্লেখ্য, আফসানা মিমির বাবা সৈয়দ ফজলুল করিম কর্মরত ছিলেন পানি উন্নয়ন বোর্ডে। অভিনেত্রীর মা শিরীন আফরোজ নানান সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।…
'দম' সিনেমার বাস্তব ঘটনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি নির্মাতা-প্রযোজকদের

সিনেমা হল চালু রাখার দাবি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তৃতীয় সপ্তাহে এসেও বেশ জমজমাটভাবে চলছে। তবে এই…
মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি
0
Share