Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ১৩, ২০২৬

সিকিমের সিনেমা কান উৎসবে

‘তারা: দ্য লস্ট স্টার’ সিনেমার একটি দৃশ্য । ছবি: গুগল

২০২৪ সালের ১৪ মে থেকে শুরু হতে যাচ্ছে কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর। পৃথিবীর অন্যতম প্রাচীন এই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় বিশ্বের সব সেরা সিনেমাগুলো। আর এবারই প্রথমবারের মত এখানে জায়গা করে নিয়েছে সিকিমের একটি সিনেমা।

ছবির নাম- ‘তারা: দ্য লস্ট স্টার’। সিনেমাটি পরিচালনা করেছেন সামতেন ভুটিয়া। এটি প্রদর্শিত হবে মার্শে দ্যু ফিল্ম বিভাগে।

নেপালি ভাষার সিনেমা ‘তারা: দ্য লস্ট স্টার’। এখানে অভিনয় করেছেন সিকিমের শ্যাম শ্রী শেরপা ও কিরণ দাহাল। মূল দুটি চরিত্র বাদেও ছবিতে আরও আছেন দেওরাজ শেরপা, লুনিভা তুলাধর, শশীকলা প্রধান, সুস্মিতা ভুজেল, বসন্ত শর্মা, আনন্দ গুরুং, টিমোথি রাই প্রমুখ। ছবিটিতে বিনিয়োগ করেছেন সাবিত্রী ছেত্রী।

কান চলচ্চিত্র উৎসবে এই ছবি প্রদর্শিত হওয়ার প্রসঙ্গে নির্মাতা সামতেন জানান, ‘বিদেশের মাটিতে নিজের প্রান্তের গল্প বলতে পারাটা সত্যিই খুব বড় পাওয়া। গোটা দুনিয়া জানুক, আমাদের সংস্কৃতি সম্পর্কে। আর আমার ছবি তারা সেই সংস্কৃতিকেই তুলে ধরবে। এতে হিমালয় ও সিকিমের বিচিত্র সংস্কৃতির পরিচয় পাওয়া যাবে।’

পরিচালক যোগ করেন, ‘সিনেমাটি সোশ্যাল ড্রামা। স্থানীয় অভিনয়শিল্পীদের নিয়েই আমি এটি নির্মাণ করেছি।’

এদিকে ‘তারা: দ্য লস্ট স্টার’ কানে যাচ্ছে বলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিকিমের চিফ মিনিস্টার প্রেম সিং তামাং। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, ‘তারা: দ্য লস্ট স্টার সিনেমার নেপথ্যে থাকা প্রতিটি মানুষকে অভিনন্দন। কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির অভিষেক হওয়া একটা বড় অর্জন। এছাড়া এর মধ্য দিয়ে হিমালয় অঞ্চলের মানুষের জীবন ও সংস্কৃতির প্রচার হবে। এটা মূলত আমাদের সিনেমা নির্মাতা ও এর সঙ্গে যুক্ত সবার মেধা ও পরিশ্রমের ফল।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়  

মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় চন্দ্রশেখর গত রবিবার চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…
মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

স্টারকিডদের সংগ্রামের গল্প শোনালেন আমিরপুত্র জুনাইদ খান

হতাশা ও ব্যর্থতায় জুনাইদ খান বলিউডের তারকাদের সন্তানদের অভিষেক নতুন কোনো ঘটনা নয়। তবে সবার ক্যারিয়ারের গল্প এক…
আমিরপুত্র জুনাইদ খান

আতাউর রহমানকে শহীদ মিনারে শ্রদ্ধা শেষে বনানীতে দাফন

আতাউর রহমান একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া…
আতাউর রহমান
0
Share