Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মে ৪, ২০২৬

মেয়ের সাফল্যে গর্বিত শ্রীলেখা

মেয়ে ঐশী মিত্রের সাথে অভিনেত্রী শ্রীলেখা মিত্র | ছবি: ফেসবুক

ক্যামেরা থেকে বরাবর দুরেই থাকেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রের কন্যা ঐশী মিত্র। তবে মেয়ের সাফল্যের কথা চাইলেও এড়িয়ে যেতে পারেননি মা শ্রীলেখা। সোশ্যাল মিডিয়ায় মেয়ের সাফল্য ও নিজের খুশিকে ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

৭ মে নিজের পোস্টে আইএসসি (দ্বাদশ) পরীক্ষায় মেয়ে ঐশীর ভালো রেজাল্ট করার সুখবর জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘মেয়ের আএসসিতে দুধর্ষ রেজাল্ট হয়েছে। যেটা আইসিএসই (দশম)-এর থেকেও ভালো। কিন্তু পার্সেন্টেজ শেয়ার করলে আমার সঙ্গে খুব অশান্তি করবে। কারণ মেয়ে বলেছে- তুমি যা লেখো সেটা নিয়েই নিউজ হয়। আমি চাই না আমার রেজাল্ট নিয়েও নিউজ হোক।’

শ্রীলেখা আরও লিখেছেন, ‘আমি অপারগ। এতটুকু বলতে পারি ওর বাপ মা মিলিয়ে এত নম্বর জীবনে পাইনি। দয়া করে কেউ বলবেন না, আমি এটা পোস্ট করলাম। খুব ঝগড়া করবে আমার সাথে। আর লক্ষ্মীটি কেউ কোনও নিউজ করো না।’

তবে ভারতীয় গণমাধ্যম থেমে থাকেননি। তাই তো গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে শ্রীলেখা জানিয়েছেন মেয়ে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ঠিক কত নম্বর পেয়েছে। অভিনেত্রীর ভাষ্যমতে, ‘তিনটি বিষয়ে ৯৮-এর ওপরে নম্বর। বাংলাতে ৯৮। শতাংশের হিসাবেও তাই পেয়েছে ঐশী।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাম্মী ইসলাম নীলা বাবার চিকিৎসা করাতে জামাকাপড়ও বিক্রি করতেন

শাম্মী ইসলাম নীলা সম্প্রতি অভিনেত্রী শাম্মী ইসলাম নীলা সেরা নবাগত অভিনয়শিল্পী হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার…
শাম্মী ইসলাম নীলা

জেমস ও তাঁর ছোট্ট ছেলে জিবরানের ভিডিওতে মুগ্ধ ভক্তরা

মাহফুজ আনাম জেমস বাংলা রক গানের জীবন্ত কিংবদন্তি নগরবাউল জেমস আবারো আলোচনায়। তবে এবার গান নয়, বরং বাবা হিসেবে…
জেমস ও তাঁর ছোট্ট ছেলে
0
Share