Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

দেবকে বহনকারী হেলিকপ্টারে আগুন!

নির্বাচনী প্রচারে হেলিকপ্টারে করে মালদাহ যাওয়ার পথে হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছেন টলিউড অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দেব।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে, শুক্রবার ( ৩ মে ) মাঝ আকাশে দেবের হেলিকপ্টারে আগুন লেগে যায়। এতে ভয় পেয়ে যান অভিনেতাসহ তার সাথে থাকা সবাই।  পরে মালদহ হেলিপ্যাডেই জরুরি অবতরণ করেন পাইলট। এরপর আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা।

দুর্ঘটনার বিষয়ে দেব বলেন, ‘এটা স্বাভাবিক, কিছুটা ট্রমায় আছি আমি। এই অশান্তি, ধোঁয়া ও গন্ধ আমার ওপর মানসিক প্রভাব ফেলেছে। মুখ্যমন্ত্রীকে ফোন করে জানিয়েছিলাম, আমি হেলিকপ্টার নিতে চাই না। এর পরিবর্তে যাওয়ার জন্য আমার কাছে সড়কপথই পছন্দ।’

মালদা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ‘প্রযুক্তিগত ত্রুটির কারণেই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে হেলিকপ্টারে ধোঁয়া দেখতে পাওয়ার ঘটনায় স্বভাবতই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। দেবের মতো একজন বড় তারকা ও সংসদ সদস্যের নিরাপত্তায় আদৌ কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ওড়ার আগে হেলিকপ্টারটির যথাযথ পরীক্ষা করা হয়েছিল কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। হেলিকপ্টার সংস্থার সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।’

উল্লেখ্য, আগামী ৭ মে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে লোকসভা ভোট অনুষ্ঠিত হবে আর সেখানে তৃণমূল সংসদ সদস্য হিসেবে প্রার্থী দেব। শেষ মুহূর্তের প্রচারণায় অংশ নিতেই আজ মালদহে যাওয়ার পথেই তার হেলিকপ্টারে আগুন লাগে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share