Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬

মারা গেছেন গিটারিস্ট এডি

বর্ষীয়ান মার্কিন গিটারিস্ট ডুয়ান এডি

৮৬ তম জন্মদিনের ঠিক ৪ দিন পরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান মার্কিন গিটারিস্ট ডুয়ান এডি। ৩০ এপ্রিল ক্যানসারে বর্ষীয়ান এই গিটারিস্টের মৃ’ত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে তার স্ত্রী।

গ্র্যামিজয়ী এই শিল্পীকে ‘কিং অব টোয়াং’ বলা হতো। কারণ তার অবিস্মরণীয় স্বাক্ষর ‘টোয়াং’ শব্দের মাধ্যমে বিশ্বজুড়ে গিটারিস্টদের একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছিলেন এডি। নিজের সাত দশকের ক্যারিয়ারে ১০ কোটির বেশি রেকর্ড বিক্রির রেকর্ড করেছেন গ্র্যামিজয়ী এই শিল্পী।

১৯৩৬ সালে নিউইয়র্কের কর্নিংয়ে জন্ম ডুয়ান এডির। রক মিউজিকের প্রথম দিকের সবচেয়ে প্রভাবশালী এবং জনপ্রিয় যন্ত্রশিল্পীদের একজন তিনি। ১৯৫০ ও ১৯৬০-এর দশকে বেশ কিছু ইন্সট্রুমেন্টাল হিট উপহার দিয়েছেন এডি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দম’ সিনেমার বাস্তব ঘটনা জানালেন ভুক্তভোগী নূর ইসলাম  

অপহৃত ভুক্তভোগী নূর ইসলাম ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’।…
'দম' সিনেমার বাস্তব ঘটনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি নির্মাতা-প্রযোজকদের

সিনেমা হল চালু রাখার দাবি ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তৃতীয় সপ্তাহে এসেও বেশ জমজমাটভাবে চলছে। তবে এই…
মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি
0
Share