Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

চার বছরের প্রেম ভাঙল শ্রুতি হাসানের

শ্রুতি হাসান ও শান্তনু হাজারিকা । ছবি: ফেসবুক

দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। যিনি দীর্ঘ চার বছর থেকে প্রেম করছিলেন শান্তনু হাজারিকার সঙ্গে। কাজের পাশপাশি শান্তনুর সাথে প্রেম নিয়ে বেশ আলোচনায় ছিলেন শ্রুতি। তবে এবার অভিনেত্রী আলোচনায় আসলেন ভিন্ন কারণে!

হিন্দুস্থান টাইমসের তথ্যানুযায়ী, শ্রুতি ব্রেকআপ করেছেন তার বয়ফ্রেন্ড শান্তনুর সাথে। তারা এখন থাকছেন আলাদা। শ্রুতির এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ‘সালার’ অভিনেত্রী শান্তনুর থেকে আলাদা হয়ে গেছেন মার্চ মাসেই। দুজনের মাঝে কিছু ইস্যু থাকার কারণে নিজেরা আলোচনা করেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

শ্রুতির কাছ থেকে বিষয়টি নিয়ে এখনো কিছু জানা যায়নি। তবে ভারতীয় গণমাধ্যম বোম্বে টাইমসের মুখোমুখি হয়েছিলেন শান্তনু। এসময় তিনি বলেন, ‘আমি দুঃখিত, আমি এ বিষয়ে কথা বলতে চাই না।’ ব্রেকআপের বিষয়টি নিশ্চিত না করলেও বা অস্বীকারও করেননি শান্তনু।

শ্রুতি- শান্তনুর প্রেমের বিষয়টি সম্প্রতি আলোচনায় এসেছে অভিনেত্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শান্তনুর সব ছবি মুছে ফেলার পর থেকে। একটি পোস্ট করে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ারও ঘোষণা দেন তিনি। শ্রুতি লেখেন, ‘নিজের ও কাছের মানুষের কাছে থেকে অনেক কিছু শিখেছি। আমাদের সঙ্গে যা ঘটে বা ঘটতে পারে তার জন্য কষ্ট পাওয়া উচিত নয়।’

প্রসঙ্গত, শ্রুতি হাসান ও শান্তনু মুম্বাইয়ে একসঙ্গেই থাকতেন। আচমকা তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার খবরে রীতিমত ধাক্কা খেয়েছেন শ্রুতির ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share