Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

বিয়ের পোশাক ছিঁড়ে ফেললেন সামান্তা!

নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু | ছবি: ফেসবুক

প্রেম থেকে ২০১৭ সালে প্রণয়ের রুপ নেয় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় দুই তারকা নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর সম্পর্ক। যদিও ২০২১ সালে বিচ্ছেদের পথেও হাটেন এই জুটি। যেই সম্পর্ক নেই তার শেষ স্মৃতি ‘বিয়ের পোশাক’ ফেলে না দিয়ে তাকে নতুন রুপ দিলেন সামান্থা।

হিন্দু ও খ্রিস্টান ধর্ম মেনে বিয়ে করেছিলেন নাগা চৈতন্য ও সামান্থা। সে সময় খ্রিস্টান বিয়েতে পড়া ছোট ছোট ফুলের কাজ করা সাদা গাউনকে কেটে কালো রঙের ককটেল ড্রেস বানিয়েছেন সামান্থা। নিজের ইনস্টাগ্রামে নতুন ড্রেসটিকে ডিজাইনের একটি ক্লিপ শেয়ার করেছেন ডিজাইনার ক্রেশা বাজাজ।

এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘আমার মনে হয়, প্রকৃতির স্বার্থেই আমাদের সবার এবার এগিয়ে আসা উচিত। কারণ প্রকৃতিকে আর অবহেলা করার জায়গায় আমরা নেই। আমি আমার পুরনো একটা পোশাককে নতুন করে তৈরি করেছি। আমি গত কয়েক বছর জীবন যাপনের ক্ষেত্রে যে পরিবর্তন এনেছি তাতেই বুঝেছি, যে কোনো জিনিসের অপচয় বন্ধ হওয়া উচিত। তাই সাদা বিয়ের গাউনকে কেটে বানিয়েছি কালো রঙের ককটেল ড্রেস।’

উল্লেখ্য, দক্ষিণী ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরেই অভিনয় করছেন সামান্থা। অভিনেত্রীর উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ডোকুডু, এগা, সামথিং সামথিং, মানাম, ২৪, থেরি, অ আ, রাঙ্গাস্থালাম, ইউ টার্ন প্রভৃতি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দাদাগিরি’র নতুন অধ্যায়, সঞ্চালকের আসনে দেব

‘দাদাগিরি’র নতুন দাদা দেব দীর্ঘ ১৮ বছর ধরে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি’র সঙ্গে একাত্ম হয়ে…
দাদাগিরি’তে দেব

কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ? মালদ্বীপে টিকটক ভিডিও

রেস্তোরাঁয় যুবকের সঙ্গে প্রেমের গুঞ্জন তুঙ্গে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে এখন এ…
মালদ্বীপে কেয়া পায়েলের সঙ্গে কে এই তরুণ?

ম্যানহাটনে এ সপ্তাহেই টেইলর-ট্র্যাভিসের বিয়ে!

টেইলর-ট্র্যাভিসের বিয়ে মার্কিন পপ সুপারস্টার টেইলর সুইফট এবং ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) তারকা ট্র্যাভিস কেলসে…
টেইলর-ট্র্যাভিস

পাকিস্তানি পাত্রকে বাগদান করা বিষয়ে নাজনীন নীহা যা বললেন

নাজনীন নীহার বাগদান দেশের ছোট পর্দার আলোচিত অভিনেত্রী নাজনীন নীহা কে নিয়ে চলছে তুমুল আলোচনা। সম্প্রতি এই…
নাজনীন নীহা
0
Share