Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

‘জংলি’ সিয়ামের সঙ্গী হচ্ছেন বুবলী

অভিনেতা সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী | ছবি: ফেসবুক

জল্পনা-কল্পনার ইতি টানলেন অভিনেতা সিয়াম আহমেদ। জানালেন চিত্রনায়িকা শবনম বুবলীর সাথে সিনেমা বিরতি ভাঙ্গছেন এই অভিনেতা।

২৪ এপ্রিল প্রকাশ্যে এলো ‘জংলি’র দ্বিতীয় পোস্টার। যেখানে সিয়ামের পিছনে ভীত চোখে তাকিয়ে থাকতে দেখা গেছে চিত্রনায়িকা বুবলীকে। পোস্টারের ক্যাপশনে সিয়াম লিখেছেন, ‘ওয়েলকাম অন বোর্ড বুবলী। ‘জংলি’ আসছে। দেখা হবে এই কোরবানির ঈদে!’

‘জংলি’ পোস্টার | ছবি: ফেসবুক

ইতোমধ্যে শুরু হয়েছে সিনেমার শুটিং। ২৪ এপ্রিল থেকে রাজধানীর মোহাম্মদপুরের আদাবরের একটি শুটিং হাউজে সিয়ামের সাথে দৃশ্যধারণে অংশ নিয়েছেন শবনম বুবলি।

ঘনিষ্ঠ সূত্রের খবরে জানা গেছে, আগামী শুক্রবার (২৬ এপ্রিল) পর্যন্ত ঢাকাতে শুটিং চলবে। এরপর ২৭ এপ্রিল থেকে মানিকগঞ্জের লোকেশনে টানা শুটিং হবে।

উল্লেখ্য, ‘শান’ খ্যাত নির্মাতা এম রাহিমের পরিচালনায় আসছে ‘জংলি’ সিয়াম আহমেদ সাথে নিয়েছেন শবনম বুবলীকে। আজাদ খানের গল্পে ‘জংলি’র চিত্রনাট্য করেছেন যৌথভাবে কলকাতার সুকৃতি সাহা ও মেহেদী হাসান। আসছে ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ছবি: ফেসবুক

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share