Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

কলকাতা শহর ও পরীর আবেগ

পরীমণি । ছবি: ফেসবুক

কাজ নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন চিত্রনায়িকা পরীমণি। দেশের গণ্ডি পেরিয়ে তিনি ইতিমধ্যে নাম লিখিয়েছেন টলিউডের সিনেমায়ও। কলকাতার ‘ফেলুবক্সী’ সিনেমার লাবন্য হয়ে শুটিং করতেই বর্তমানে পরী তার ছেলে পুন্যকে নিয়ে অবস্থান করছেন ওপার বাংলায়। আর সেখান থেকেই কলকাতা নিয়ে আবেগঘন এক স্ট্যাটাস পোস্ট করেছেন তিনি।

কলকাতার হলুদ ট্যাক্সি, সিএনজি ও পথচারী সহ একটি ফটোফ্রেমের সামনে দাঁড়িয়ে ফ্রেমবন্দী হয়েছেন পরী। অভিনেত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে কপালে হাত দিয়ে চিন্তিত অবস্থায়।

পরীমণি । ছবি: ফেসবুক

ছবিটি পোস্ট করে পরী ক্যাপশনে লেখেন, ‘এই তো আর কিছুদিন বাদেই নস্টালজিয়া হব কলকাতা শহরে হলুদ ট্যাক্সি ছিল বলে। মনে হতো এগুলো এই শহরের গয়না। এত এত বছরের এই ট্রাম আর হলুদ ট্যাক্সি এভাবে দেয়ালেই ঝুলবে!’

প্রসঙ্গত, পরবর্তীতে নিজের অফিশিয়াল সোশ্যাল হ্যান্ডেল থেকে ‘ফেলুবক্সী’ সিনেমায় নিজের একটি লুকও প্রকাশ করেছেন পরী। এই ছবির ক্যাপশনে পরী লেখেন, ‘ফেলুবক্সী’র লাবন্য!’।

‘ফেলুবক্সী’ সিনেমার লুকে পরীমণি । ছবি: ফেসবুক

দেবরাজ সিনহা পরিচালিত টলিউডের সিনেমাটিতে পরীমণি জুটি বেঁধেছেন অভিনেতা সোহম চক্রবর্তীর সাথে। পরী-সোহমের সাথে ছবিতে আরও দেখা যাবে পশ্চিমবঙ্গের দর্শকপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম

শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

সংগীত শিল্পীদের দুর্দশা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন মিনু শিল্পীদের মানবেতর জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে…
শিল্পীদের মানবেতর জীবন নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান মিনু

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে
0
Share