Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুলাই ১, ২০২৬

শাকিবের ‘তুফান’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে 

শাকিব খান । ছবি: ফেসবুক

অভিনেতা শাকিব খানের জন্মদিনের ঠিক একদিন আগে পরিচালক রায়হান রাফি অভিনব কায়দায় জন্মদিনের শুভেচ্ছা জানালেন তাকে। ২৭ মার্চ ঘড়ির কাঁটায় সময় যখন ঠিক ৪টা, তখন রাফি প্রকাশ্যে আনলেন ‘তুফান’ সিনেমার ফার্স্ট লুক।

পোস্টারটিতে শাকিবকে দেখা যাচ্ছে ভিন্ন এক রূপে। লম্বা চুল, পরনে স্যুট। এক হাতে সিগারেট, আরেক হাতে রাইফেল এবং শার্টের প্রথম বোতাম খোলা। অভিনেতার পুরো লুকটিই যেন তার ‘গ্যাংস্টার’ হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

রাফি আগেই ঘোষণা দিয়েছিলেন, ৪টায় তুফান আসছে। নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ২৭ মার্চ প্রথমে একটি বিশেষ ঘোষণা পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘সবাইকে নিরাপদ স্থানে থাকার অনুরোধ করা যাচ্ছে। আজ বিকাল ৪ টায় আসছে।‘ পরিচালকের বিশেষ ঘোষণায় লেখা, ’আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বিকেল ৪টায় বাংলার আকাশে বাতাসে এক ভয়ংকর চৈতালি তুফান বয়ে যেতে পারে। সবাইকে নিরাপদে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। ঘোষণাটি শেষ হলো। ধন্যবাদ।’

যেমন কথা তেমন কাজ। বিকেল ৪টায় তুফান ছুটিয়েই প্রকাশ্যে এসেছে ‘তুফান’ সিনেমার পোস্টার। এসময় পোস্টারটি প্রকাশ করে রাফি লেখেন, ‘জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা সুপারস্টার শাকিব খান।’

এদিকে একই পোস্টার নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকেও পোস্ট করেছেন শাকিব। তিনি ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে তার পোস্টের ক্যাপশনে লেখেন, ‘তুফান লোডিং।’

সব মিলিয়ে শাকিবিয়ানরা অভিনেতার জন্মদিনের আগের দিন এক দারুণ উপহার পেলো। শাকিবের এবারের জন্মদিনকে ঘিরে এবছর একের পর এক চমক অপেক্ষা করছে তার ভক্ত ও অনুরাগীদের জন্য।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঢাকায় আতিফের কনসার্ট – পুরোনো টিকিটেই মিলবে প্রবেশ

ঢাকায় আসছেন আতিফ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকায় আতিফের কনসার্ট । স্থগিত হয়ে যাওয়া বহুল প্রতীক্ষিত…
ঢাকায় আতিফের কনসার্ট - পুরোনো টিকিটেই মিলবে প্রবেশ

আজ কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন

সৈয়দ আব্দুল হাদী আধুনিক বাংলা গানের অন্যতম অগ্রপথিক ও রূপালী পর্দার গানে বৈপ্লবিক পরিবর্তন যে কজন শিল্পী এনে…
সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন
0
Share