Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

‘আবেগ তো কপি করা যায় না আপা’- পরী-বুবলীর ভার্চুয়াল যুদ্ধ 

পরীমণি ও শবনম বুবলী (বাম থেকে) । ছবি: ফেসবুক

২১ মার্চ চিত্রনায়িকা শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন। ছেলের জন্মদিনটি অবশ্যই অভিনেত্রীর জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ বার্তা দিতেও তাই পিছিয়ে নেই বুবলী। কিন্তু ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা দিয়েই আরেক ঢাকাই সিনেমার আরেক চিত্রনায়িকা পরীমণির টার্গেট হলেন তিনি! অতঃপর শুরু হলো ভার্চুয়াল যুদ্ধ!

মূলত নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বুবলী পোস্ট করেন পাঁচ মিনিটের একটি ভিডিও। যেখানে ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিতে দেখা গেছে অভিনেত্রীকে। তবে একটি ফ্ল্যাশব্যাকে গেলেই দেখা যায়, পরীমণির ছেলে পুন্যের জন্মদিন উপলক্ষেও পরী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন একই ধরনের একটি ভিডিও বার্তা। বিপত্তি বাধলো এখানেই!

শবনম বুবলী, শেহজাদ খান বীর, পুন্য ও পরীমণি (বাম থেকে) । ছবি: ফেসবুক

ছেলের জন্য বুবলীর ভিডিওটি প্রকাশ করার পরপরই পরী নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে ‘ইঙ্গিতপূর্ণ’ একটি স্ট্যাটাস পোস্ট করেন। যেখানে কারো নাম উল্লেখ না করলেও নেটিজেনদের বুঝতে বাকি নেই স্ট্যাটাসে ইঙ্গিত করা হচ্ছে কাকে!

পরী তার স্ট্যাটাসে লেখেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’ অর্থাৎ, পরী মনে করছেন পুন্যের জন্য প্রকাশিত ভিডিও বার্তাটিই হুবুহু নকল করেছেন বুবলী।

২১ মার্চ দিবাগত রাত দেড়টায় ফেসবুকে ভিডিওটি প্রকাশ করেন বুবলী। ঠিক তার এক ঘণ্টা পরই রাত তিনটায় স্ট্যাটাসটি দেন পরীমণি।

এদিকে পরীর এমন স্ট্যাটাস পোস্ট করার পর পাল্টা জবাব দিয়েছেন বুবলীও। নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে একটি দীর্ঘ স্ট্যাটাসে তিনি লেখেন, ‘পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে শেষ কয়েক বছর ধরে অধিকাংশ বিয়েতে ড্রেস, কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে, পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সঙ্গে অনেক মিলে যায়। তেমনি মা সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে যার ভাষা একই।’

শবনম বুবলীর ফেসবুক থেকে সংগৃহীত

এরপরই বুবলী যোগ করেন, ‘কিন্তু এসবে পৃথিবীর কারো কোনো অসুবিধা নাই শুধু এই সিন্ডিকেট চামোচ গুলোর অবস্থা দেখলে মনে হয় যে এরাই ২/১ জন শুধু মা হইসে, আর কেউ মা হয়নি…’। দীর্ঘ স্ট্যাটাসে এভাবেই পরীকে ইঙ্গিত করে নিজের ক্ষোভ প্রকাশ করেন বুবলী।

বুবলীর এমন স্ট্যাটাস পোস্টের পর আবারও আরেকটি স্ট্যাটাস পোস্ট করেন পরী। নতুন স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, ‘হিহিহি একটি শিক্ষিত বকরির গরুর রচনাহ! কি লিখতে কি লিখতেছে বেচারি। চিপায় আটকাইলে মানুষ আবল তাবল লজিক দিতে থাকে বুঝলাম। কিন্তু তাই বলে এই রকম আউলা বাউলা কি কি সব লিখলো ভাই! পরে কখনো নিজে পড়ে নিজেই বুঝবে না যে কি লিখছিলো। আমি শিউর।’

পরীমণির ফেসবুক থেকে সংগৃহীত

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় দুই নায়িকার এমন ভার্চুয়াল যুদ্ধে নেটিজেনরাও শামিল হচ্ছেন নিজ নিজ প্রিয় অভিনেত্রীর পক্ষে। কেউ কেউ পরীর পক্ষ নিয়ে মন্তব্যের ঘরে মন্তব্য করছেন, কেউ আবার বুবলীর পক্ষ নিয়ে।

প্রসঙ্গত, বর্তমানে পরী ও বুবলী দুজনই ব্যস্ত নিজ নিজ সিনেমা ও কাজ নিয়ে। টলিউডের সিনেমা ‘ফেলুবকশি’-তে অভিনয় করতে বর্তমানে কলকাতায় আছেন পরী। এদিকে ঈদে দেখা যাবে বুবলীর ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া’ নামের দুটি ছবি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share