Home অন্যান্য জায়েদ খানের টাকা ফেরত পাঠালেন রিফাত চৌধুরী

জায়েদ খানের টাকা ফেরত পাঠালেন রিফাত চৌধুরী

জায়েদ খানের টাকা ফেরত পাঠালেন রিফাত চৌধুরী
রিফাত চৌধুরী ও জায়েদ খান

শারীরিক অসুস্থতায় হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরীর জন্য যুক্তরাষ্ট্র থেকে ১০ হাজার টাকা পাঠিয়েছিলেন চিত্রনায়ক জায়েদ খান। তবে সেই অর্থ শেষ পর্যন্ত গ্রহণ করেননি রিফাত। শনিবার (২৬ সেপ্টেম্বর) এক সাংবাদিকের মাধ্যমে টাকা পৌঁছে দিতে গেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে তা নিতে অস্বীকৃতি জানান তিনি।

যে কারণে পাঠানো টাকা ফিরিয়ে দিলেন রিফাত

রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য কয়েক দিন আগে এক সাংবাদিকের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান জায়েদ খান। তবে সেই টাকা রিফাতের হাতে পৌঁছানোর আগেই বিভিন্ন সংবাদমাধ্যমে জায়েদ খানের আর্থিক সহায়তার খবর প্রকাশিত হয়।

বিষয়টি নিয়ে বিরক্ত হন রিফাত। শুক্রবার রাতে তিনি জানান, জায়েদ খান তার জন্য একজনের মাধ্যমে কিছু টাকা পাঠিয়েছেন বলে শুনেছেন। তবে টাকা তখনো তার হাতে পৌঁছায়নি। এমনকি বিষয়টি নিয়েও তাকে নিশ্চিতভাবে জানানো হয়নি বলে জানান তিনি।

এর আগে এক সাক্ষাৎকারে রিফাত জানিয়েছিলেন, জায়েদ খান তাকে কোনো আর্থিক সহযোগিতা করেননি। পরে জানা যায়, জায়েদ খান সত্যিই তার চিকিৎসার জন্য ১০ হাজার টাকা পাঠিয়েছিলেন। শনিবার সেই অর্থ রিফাতের কাছে পৌঁছে দিতে গেলেও তিনি তা গ্রহণ করেননি।

জায়েদ খানের টাকা ফেরত পাঠালেন রিফাত চৌধুরী
রিফাত চৌধুরী, ছবি: সংগৃহীত

হাসপাতালে কেমন আছেন রিফাত চৌধুরী

গত ১৪ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রিফাত চৌধুরী। পা ও কোমরের সমস্যার পাশাপাশি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অনিদ্রা ও অতিরিক্ত দুর্বলতায় ভুগছেন তিনি।

হাসপাতালে ভর্তির পর শুরুতে বেড না পাওয়ায় কয়েক দিন মেঝেতে থাকতে হয়েছিল তাকে। পরে ২১ সেপ্টেম্বর রাতে তাকে কেবিনে নেওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা নিচ্ছেন এই কবি ও অভিনেতা।

কবিতা দিয়ে শুরু, অভিনয়েও পরিচিতি

আশির দশক থেকে কবিতা ও অভিনয়ের সঙ্গে যুক্ত রিফাত চৌধুরী। ১৯৮৪ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘আলিঙ্গনের নাম’। চার দশকের সাহিত্যজীবনে তার ২৯টি বই প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।

অভিনয়েও দীর্ঘদিনের পরিচিতি রয়েছে রিফাতের। ‘সিক্সটি নাইন’ নাটকে ‘জাতীয় কাকা’ চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে আলাদা পরিচিতি পান তিনি। এ ছাড়া বিভিন্ন নাটকে অভিনয়ের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন।

‘ব্যাচেলর’ ও ‘মেহেরজান’ সিনেমায় অভিনয় করেছেন রিফাত চৌধুরী। কবিতা ও অভিনয় দুই মাধ্যমেই দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন তিনি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here