Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বসন্তে নতুন জীবনের শুরু স্পর্শিয়ার, বর কে?

অভিনেত্রী স্পর্শিয়া ও তার বর । ছবি: ফেসবুক

১৪ ফেব্রুয়ারি বসন্তের শুরু, সাথে ভ্যালেন্টাইন, দিনটিকে নিজের জন্য আরও বেশি বিশেষ করে তুললেন অভিনেত্রী স্পর্শিয়া। কক্সবাজারে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সিলেটের ছেলে সৈয়দ রিফাত নাওঈদ হোসেনকে বিয়ে করেন তিনি।

স্পর্শিয়ার স্বামী রিফাত দেশের বাইরে পড়াশোনা শেষ করে, এখন একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক পদে রয়েছেন। ১৩ ফেব্রুয়ারি কক্সবাজার বিচে গায়ে হলুদ ও সংগীতানুষ্ঠান শেষে ভালোবাসা দিবসে ইনানি বিচে নিজেদের জীবনের নতুন অধ্যায়ের শুরু করেন রিফাত-স্পর্শিয়া জুটি।

বিয়ে নিয়ে স্পর্শিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমি বরাবর বলেছি বিয়েটা আম্মুর পছন্দেই করব। আর নাওঈদকে আমার মায়ের খুব পছন্দ হয়েছে। তাছাড়া, কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি বলেই রাজি হয়েছি। সেও হয়ত আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে। তাই দুই পরিবারের সম্মতিতেই বিয়ে।’

বিচে বিয়ে করা নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমার সব সময় ইচ্ছে ছিল এমন জায়গায় বিয়ে করব যেখানে পাহাড় আর সমুদ্র দুটোই রয়েছে। শ্বশুরবাড়ির লোকজনও আমার ইচ্ছেকে প্রাধান্য দিয়েছেন।’

উল্লেখ্য, বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে অর্চিতা স্পর্শিয়ার মিডিয়ায় যাত্রা ২০১১ সালে। পরে শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, আসাদুজ্জামান আবীরের সঙ্গে ‘কাঠবিড়ালী’, তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’সহ একাধিক ছবি ও নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

ক্রেতার ওপর হামলা, থানায় অভিযোগ অভিনেতা ওমর সানীর ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’ রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম করা…
ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি: বুবলী

নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না: বুবলী ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলীকে ঘিরে কয়েক দিন ধরেই শোবিজ অঙ্গনে…
শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি: বুবলী

ছবিতে দেখে নিন দেশের অভিনেত্রীদের গ্ল্যামার

দেশের অভিনেত্রীরা দেশের নায়িকা ও অভিনেত্রীরা প্রায়ই তাদের সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করেন। সম্প্রতি ভালোবাসা…
ছবিতে দেখে নিন দেশের

স্পর্শিয়া স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের অভিযোগ আনলেন

অর্চিতা স্পর্শিয়া ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও ব্যবসায়ী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের দাম্পত্য…
স্পর্শিয়ার স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের
0
Share