Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

ভালোবাসা দিবসে মেহজাবীনের নতুন প্রজেক্ট

মেহজাবিন চৌধুরী | ছবি: সংগৃহীত

বর্তমানে বেশ বেছে বেছে কাজ করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। পর্দায় এখন তাকে কম দেখা গেলেও ভালোবাসা দিবসে তিনি তার ভক্তদেরকে নিরাশ করবেন না। কেননা এবারের ভালোবাসা দিবসে মেহজাবীন ফিরছেন নতুন কনটেন্ট নিয়ে।

নতুন কাজের খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে মেহজাবীন লিখেছেন, “ভালোবাসা দিবসে নতুন কনটেন্ট নিয়ে ফিরছি। এটা কী হতে পারে, কারও ধারণা আছে? মন্তব্যে জানান।”

মেহজাবিন চৌধুরীর স্ট্যাটাসের স্ক্রিন শট । ছবি: ফেসবুক

ভক্তদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়া ঐ স্ট্যাটাসে অনেকেই কমেন্ট করছেন আগ্রহ নিয়ে। নতুন নাটক, ওয়েব ফিল্ম বা সিরিজ আসতে পারে, মন্তব্য করে জানাচ্ছেন অনেকেই।

প্রসঙ্গত, মেহজাবীনকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘অনন্যা’ শীর্ষক নাটকে। এই নাটকটি দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়েছিল। নারীদের সংগ্রাম ও টিকে থাকার গল্পে নির্মিত নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা
0
Share