Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

আয়মান-মুনজেরিন এবার সেরা টিকটকার

আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ | ছবি: সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মত উদযাপিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বার্ষিক আয়োজন ‘ইয়ার অন টিকটক-২০২৩’। এই আয়োজনেই বর্ষসেরা ক্রিয়েটরের পুরস্কার পেয়েছেন আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ দম্পতি।

২৬ জানুয়ারি রাতে রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় ‘ইয়ার অন টিকটক’। পরবর্তীতে ২৭ জানুয়ারি রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্য বিজয়ীদের পাশাপাশি আয়মান ও মুনজেরিনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

‘ক্রিয়েটর অফ দ্য ইয়ার ২০২৩’ ক্যাটাগরিই মূল আকর্ষণ ছিল ‘ইয়ার অন টিকটক’ অনুষ্ঠানের। এই বিভাগে বিজয়ী হয়েছেন আয়মান সাদিক। অপরদিকে, মুনজেরিন #লার্ন অন টিকটক ক্রিয়েটর ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন। শিক্ষামূলক কনটেন্ট বানানোর জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

পুরস্কার গ্রহণের মুহূর্তের খন্ডচিত্র থেকে শুরু করে আয়োজন হতে তোলা কয়েকটি ছবি নিজের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে আয়মানকে পোস্ট করে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা গেছে।

উল্লেখ্য যে, এই বছর ১২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত এই আয়োজনের জন্য টিকটক অ্যাপের মাধ্যমে ভোটগ্রহণ চলে। এখানে টিকটক ক্রিয়েটর অ্যাওয়ার্ডস অপশনে মোট ৮টি ক্যাটাগরিতে নেওয়া হয় ভোট। পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছিলেন, তারা এতে প্রায় ১ মিলিয়নেরও বেশি ভোট পেয়েছিলেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন

আমির খান ১৬ বছরের কম বয়সীদের মানসিক উন্নয়ন নিয়ে চিন্তিত  

আমির খান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন আমির খান।…
আমির খান ১৬ বছরের কম
0
Share