Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ১৭, ২০২৬

সুখবরের অপেক্ষায় জায়েদ খান

জায়েদ খান | ছবি: সংগৃহীত

ডিগবাজি কাণ্ডে ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত জায়েদ খান এবার অপেক্ষায় আছেন দারুণ এক সুখবরের। খুব দ্রুত তার সিনেমা ‘সোনার চর’ আসতে যাচ্ছে পর্দায়।

জায়েদ খান ২০২১ সালে চিত্রনায়িকা মৌসুমীর বিপরীতে কাজ করেছিলেন ‘সোনার চর’ সিনেমায়। দীর্ঘ দু বছরের বিরতি শেষে সিনেমাটি প্রস্তুত মুক্তির জন্য। পাঠানো হয়েছে সেন্সর বোর্ডেও।

এই সুখবর গণমাধ্যমকে অভিনেতা বলেন, “সব প্রক্রিয়া সম্পন্ন করে সিনেমাটি সেন্সরের জন্য জমা দেয়া হয়েছে। সেন্সর পাওয়ার পরই মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হবে। আশা করা যাচ্ছে খুব শিগগিরই সিনেমাটি মুক্তি পাবে।”

১৯৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশে ফেরার সময়টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন নিয়ে সাজানো সিনেমাটির গল্প। জাহাঙ্গীর সিকদারের প্রযোজনায় ‘সোনার চর’ নির্মাণ করেছেন জাহিদ হোসেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কলকাতায় ‘অপ্রীতিকর’ ঘটনার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

মোশাররফ করিমকে হেনস্তা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক…
মোশাররফ করিম

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘মাস্টার’, এবার যুক্তরাজ্যে প্রিমিয়ার

রটারডাম ও সিডনির পর লন্ডনে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরালো করতে যাচ্ছে…
মাস্টার

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো
0
Share