Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

টেলর সুইফটের কনসার্ট ফিল্ম বক্স অফিসেও বাজিমাত

‘দ্য ইরাস ট্যুর’ সিনেমার পোস্টার । ছবি: সংগৃহীত

‘দ্য ইরাস ট্যুর’-এর মাধ্যমে সব রেকর্ড ভেঙে দিয়ে অন্য মাত্রার সফলতা অর্জন করেছেন পপ তারকা টেলর সুইফট। এর ধারাবাহিকতায় মিউজিক্যাল সফরটি সিনেমার মাধ্যমে পর্দায় আবির্ভাবের পর সিনেমাটিও বিশ্বব্যাপী সাড়া ফেলতে সক্ষম হয়েছে। এবার টেলরের সাফল্যের টুপিতে নতুন পালক যুক্ত করে এটি বক্স অফিসেও অতিক্রম করলো একটি নতুন মাইলফলক।

কনসার্ট ফিল্মটি বিশ্বব্যাপী আয় করেছে ২৫০ মিলিয়ন ডলারেরও বেশি। যার মধ্যে ১৭৮.২ মিলিয়ন দেশীয় বক্স অফিস থেকে এবং ৭১.৮ মিলিয়ন আন্তর্জাতিকভাবে আয় করেছে। ফিল্মটি আয়ের এই রেকর্ড গড়েছে মুক্তির প্রায় সাত সপ্তাহে। ফলশ্রুতিতে সিনেমাটি চলতি বছর বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়ের তালিকায় জায়গা করে নিয়েছে ১৯তম সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে।

প্রসঙ্গত, মুক্তির প্রথম সপ্তাহে ‘দ্য ইরাস ট্যুর’ ছাড়িয়ে যায় জাস্টিন বিবারের ২০১১ সালের ‘জাস্টিন বিবার: নেভার সে নেভার’ কে (৭৩ মিলিয়ন) ঘরোয়া বক্স অফিসের ইতিহাসে সর্বাধিক উপার্জনকারী কনসার্ট ফিল্মের ক্যাটাগরীতে। বর্তমানে বিশ্বব্যাপী সর্বাধিক আয় করা কনসার্ট হিসেবে টেলরের কনসার্টকেই ধরা হয়।

তবে কিংবদন্তি পপস্টার মাইকেল জ্যাকসনের ২০০৯ সালের ‘মাইকেল জ্যাকসন: দিস ইজ ইট’ ফিল্মটি আয় করেছিল ২৬১ মিলিয়ন ডলার। ঐ হিসেবে মাইকেলের কনসার্টটিই তালিকায় এখনো শীর্ষস্থানে রয়েছে। যদিও ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই মাইকেলের সেই রেকর্ড ছাড়িয়ে যাবে টেলর সুইফট।

সূত্র : ভ্যারাইটি

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পপস্টার রিয়ানার বাড়িতে গুলিবর্ষণকারীর হতে পারে যাবজ্জীবন  

রিয়ানা ৮ মার্চ (রোববার) মার্কিন পপ তারকা রিয়ানার লস অ্যাঞ্জেলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো…
পপস্টার রিয়ানার বাড়িতে

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’
0
Share